তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪88২ তাফসীরে ইবনে কাছীর স্নুহশীৌল হইবে ? তখন সে জবাবে বলিল, যেহেতু তাহারা বাদশার সন্তুষ্টি লাভে আগ্রহী এবং তিনি তাহাদের উপকার করিবেন ও পুরষ্ৃত করিবেন। এই কারণেই আমি বুঝিতে পারি যে, এই শিশুর প্রতি তাহারা পূর্ণ যত্নাবান হইবে, তাহাকে স্নেহ ও ভালবাসা দিয়া লালন পালন করিবে। অতঃপর এ সকল লোক শিশু মুসাকে লইয়া গেল । হযরত মূসা (আ)-এর আম্মা তাহাকে স্বীয় স্তন্য দিতেই তিনি উহা গ্রহণ করিলেন। উহা দেখিয়া তাহারা বড়ই আনন্দিত হইল এবং এই সংবাদ তাহারা ফির‘আউনের স্ত্রীর নিকট দিল । তিনি হযরত মূসা (আ) আম্মাকে আমন্ত্রণ করিলেন এবং অনেক বড় পুরষ্কার দিলেন। তিনি ইহা জানিতেন না যে, এই মহিলাই হযরত মূসা (আ)-এর আপন আম্মা । হযরত আছিয়া (আ) তাহাকে দুধ পান করাইবার জন্য তাহার নিকটই অবস্থান করিবার জন্য অনুরোধ করিলেন, কিন্তু তিনি এই বলিয়া তাহার অনুরোধ প্রত্যাখ্যান করিলেন, যে তাহার স্বামী ও সন্তান সন্ততি আছে, তাহাদের সেবা যত্ন তাহারই করিতে হয়। এতএব তাহার পক্ষে রাজ প্রাসাদে অবস্থান করা সম্ভব নহে। তবে তিনি বলিলেন, অনুমতি তাহাকে অনুমতি দিলেন। এবং তাহার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করিলেন। উপরনস্ত তাহাকে পুরঙ্কারও দিলেন । হযরত মূসা (আ)-এর আস্মা স্বীয় সন্তানকে লইয়া আনন্দ উৎফুল্লের সহিত ঘরে ফিরিলেন এবং আল্লাহ তাহার ভয়কে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করিলেন এবং সন্মান ও রিযিক দান করিলেন । হাদীস শরীফে বর্ণিত $ L225 ES HAS Sais Sd mais i sR A 2l KEES BNC যেই ব্যক্তি তাহার নেক আমল করে ও সৎকাজে সাওয়াব আশা পোষণ করে তাহার দৃষ্টান্ত হইল হযরত মূসা (আ)-এর আম্মার মত, যিনি স্বীয় সন্তানকে দুধপান করাইতেন এবং উহার পারিশ্রমিক গ্রহণ করিতেন । হযরত মূসা (আ)-এর আম্মার অস্থিরতা একদিন ও এক রাত্রের অধিক ছিল না! যেই সত্তার হাতে সর্বময় ক্ষমতা তিনি বড়ই পবিত্র তিনি ইচ্ছা করেন উহা সংঘটিত হয় আর যাহা ইচ্ছা করেন না উহা সংঘটিত হয় না। যে ব্যক্তি তাহাকে ভয় করে তাহার নির্দেশ পালন করিয়া চলে আল্লাহ তাহাকে বিপদের মুহূর্তে নিরাপত্তা দান করেন, অশান্তির পরে শান্তি দান করেন। এই কারণে ইরশাদ হইয়াছে ৪ EE MEME LUIS Y Ue ESS al LI মূসাকে আমি তাহার আন্মার নিকট ফিরাইয়া দিলাম যেন তাহার দ্বারা তাহার আম্মার চক্ষু শীতল হয়। আর চিন্তিত না হয়।

— পৃষ্ঠা ৪৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।