Contents সূরা আন-নূর 8৫ কাঁরব।” তিনি আরো বলিলেন, যদি স্ত্রী লোকটি এইরূপ এইরূপ গুণ.বিশিষ্ট সন্তান প্রসব করে তবে তাহার হুকুম এইরূপ হইবে । অতঃপর দেখা গেল যে, স্ত্রী লোকটির ব্যভিচারে অভিযুক্ত পুরুষটির সাদৃশ্য সন্তান ভূমিষ্ট হইয়াছে। ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্ন সাঈদ (র) ..... সাইদ ইব্ন জুবাইর (রা) হইতে বর্ণিত । একবার আমাকে লি'আনকারী পুরুষ-স্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হইল, তাহাদের মাঝে কি বিচ্ছেদ ঘটাইয়া দেওয়া হইবে? এই প্রশ্নটি করা হইয়াছিল, আবদুল্লাহ্ ইব্ন যুবাইর-এর শাসনামলে ৷ আমি কিন্তু প্রশ্নটির কোন জওয়াবই দিতে পারিলাম না। অতএব আমি হযরত আবদুল্লাহ্ ইবৃন উমর (রা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলাম, সুবহানাল্লাহ্! সর্বপ্রথম ইহা সম্পর্কে অমুকের পুত্র অমুক জিজ্ঞাসা করিয়াছিল । লোকটি রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আচ্ছা যদি কোন লোক তাহার স্ত্রীকে অশ্লীল কাজে লিপ্ত দেখে তবে সে উহা মুখে উচ্চারণ করিলেও মারাত্মক কথা উচ্চারণ করিবে এবং নীরব থাকিলেও একটি মারাত্মক বিষয় সম্পর্কে নীরব থাকিবে। রাসূলুল্লাহ্ (সা) তাহার এই কথা শুনিয়া কোন উত্তর করিলেন না। লোকটি পুনরায় একবার আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! যেই বিষয়টি সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞাসা করিয়াছিলাম । ঘটনাটি আমারই ঘটিয়াছে। তখন আল্লাহ্ তা'আলা এই আয়াত অবতীর্ণ করিলেন $ IE Ce oases ES EEO ay - isLall আয়াতটি অবতীর্ণ হইলে সর্বপ্রথম পুরুষকে নসীহত করিলেন এবং তাহাকে বলিলেন, দুনিয়ার শান্তি আখিরাতের শাস্তি অপেক্ষা অধিক সহজ । লোকটি বলিল, সেই সত্তার কসম, যিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন, আমি মিথ্যাবাদী নই । ইহার পর রাসূলুল্লাহ্ (সা) স্ত্রী লোকটিকেও নসীহত করিলেন, এবং তাহাকে বলিলেন, দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি অপেক্ষা অধিক সহজ । কিন্তু স্ত্রী লোকটি বলিল, সেই সত্তার কসম! যিনি আপনাকে রাসূল করিয়া প্রেরণ করিয়াছেন, এ পুরুষ লোকটি মিথ্যাবাদী । ইহার পর তিনি পুরুষটিকে শপথ করিতে বলিলেন। সে আল্লাহ্র নামে চারবার শপথ করিয়া বলিল, সে সত্যবাদী । এবং পঞ্চমবারে বলিল, সে যদি মিথ্যাবাদী তয় তবে যেন তাহার উপর আল্লাহ্ লা'নত অবতীর্ণ হইবে। ইহার পর স্ত্রী লোকটি
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।