তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আল-কাসাস ৪৩৭ আমরা তাহাকে সন্তান হিসাবে গ্রহণ করিতে পারি। প্রকৃতপক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই । তাফসীর ঃ বর্ণিত আছে, ফির‘আউন যখন বনী ইসরাঈলের পুত্র সন্তানকে অধিক হারে হত্যা করিতে লাগিল, তখন কিবতী বংশীয় লোকের আশংকা করিল যে বনী ইসরাঈলী এইভাবে নির্মূল হইলে তাহারা যেই অক্লান্ত পরিশ্রম করে পরবর্তী উহা আমাদেরই করিতে হইবে । এতএব তাহারা ফির‘আউনকে বলিল, 'বনী ইসরাঈলী পুত্র সন্তান হত্যা করিবার এই অবস্থা যদি অব্যাহত থাকে তবে তাহাদের বৃদ্ধ লোক মৃত্যুবরণ করিবার পর শুধু কেবল তাহাদের স্ত্রী লোকই অবশিষ্ট থাকিবে । অথচ, নারীদের দ্বারা তো আর পুরুষের ন্যায় কঠিন পরিশ্রমের কাজ সম্পন্ন করা সম্ভব হইবে না। ফলে এ সকল কঠিন পরিশ্রমের কাজ করিবার দায়িত্ব আমাদের উপরই অর্পিত হইবে । ইহা শ্রবণ করিয়া ফির‘আউন বনী ইসরাঈলী পুত্র সন্তান এক বৎসর হত্যা করিতে এবং এক বৎসর হত্যা বন্ধ রাখিতে হুকুম দিল। হযরত হারূন (আ) জন্মগ্রহণ করিলেন এ বৎসর যেই বৎসর হত্যা বন্দ ছিল। এবং হযরত মূসা (আ) ভূমিষ্ট হইলেন যেই বৎসর নির্বিবাদে হত্যা চলিতেছিল। ফির‘আউননের কিছু লোক এই কাজের জন্য নির্দিষ্ট ছিল যাহারা বনী ইসরাঈলী কোন মহিলা গর্ভধারণা করিলে তাহার নাম ঠিকানা লিপিবন্ধ করিত এবং সন্তান প্রসবের সময় সমাগত হইলে কেবল কোন কিবৃতী মহিলাই উহার ধাত্রী নিযুক্ত হইত ৷ যদি এঁ মহিলা কন্যা সন্তান প্রসব করিত তবে তো উহাকে জীবিত রাখিত আর কোন পুত্র সন্তান প্রসব করিলে তাহাকে হত্যা করা হইত ৷ হযরত মূসা (আ)-এর আম্মা যখন গর্ভবতী হইলেন, তখন গর্ভের কোন চিহ্নই প্রকাশ পাইল না আর ধাত্রীরাও কিছু বুঝিতে পারিল না। কিন্তু তিনি যখন পুত্র সন্তান প্রসব করিলেন, তখন তিনি অতিশয় ভীত সন্তরস্থ হইয়া পড়িলেন। অপরদিকে তাহার অন্তরে সদ্য প্রসূত সন্তানের প্রতি অসাধারণ ভালবাসা জন্ম লইল ৷ হযরত মূসা (আ) ছিলেনই এমন যে, যে কেহ তাহাকে একবার দেখিত তাহাকে ভালবাসিতে শুরু করিত । ইরশাদ হইয়াছে $ অন্তরে মহব্বত ও ভালবাসা ঢালিয়াছি। হযরত মূসা (আ)-এর আনম্মা যখন অতিশয় অস্থির ও চিন্তিত হইলেন, তখন আল্লাহ তা‘আলা তাহার অন্তরে এই বাণী নিক্ষেপ করিলেন তিনি যেন তাহাকে দুধপান করাইতে থাকেন, আর যখন তাহাকে হত্যা করা হইবে বলিয়া ভয় হয়, তখন যেন তাহাকে নদীতে নিক্ষেপ করিয়া দেয়। যেমন ইরশাদ হইয়াছে ৪ 0 60 ee “oe of 0 #0 ew oo PEE a OE EME ANE AEC - abd 0 oc ld sgsl) GLI Ys 2-7

— পৃষ্ঠা ৪৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।