Contents 88 তাফসীরে ইবনে কাছীর EEE OC EOE EE TE En আসিলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন $ ASS Sin sll ds “505 ২২" “আল্লাহ্ তা'আলা অবশ্যই ইহা জানেন যে, OE RE একজন মিথ্যাবাদী । অতএব তোমাদের মধ্যে কেউ কি তাওবা করিবে” । স্ত্রী লোকটিও আসিল এবং আল্লাহর নামে শপথ করিল । পঞ্চমবারের সময় উপস্থিত সকলে তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, এইবারের শপথে কিন্তু তোমার একটি ফায়সালা নির্ধারিত হইবে ৷ হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, তখন স্ত্রী লোকটি থামিয়া গেল এবং আমরা ধারণা করিলাম, হয়ত সে তাহার অপরাধ স্বীকার করিবে। কিন্তু সে বলিল, আল্লাহ্র কসম আমি আমার কাওমকে অপদস্ত করিব না। আর পঞ্চম শপথ করিয়া নিল। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, তোমরা দেখিবে সে যদি সুন্দর চক্ষু বিশিষ্ট ভরা উরু বিশিষ্ট এবং পাতলা গোছা বিশিষ্ট সন্তান প্রসব করে সন্তানটি শরীক ইব্ন সাহম-এর হইবে । পরে দেখা গেল সন্তানটি অনুরূপ হইয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, শপথের এই পদ্ধতি যদি হুকুম নির্ভরশীল না হইত তবে অবশ্যই এই স্ত্রী লোকটিকে আমি কোড়া মারিতাম । অত্র সূত্রে কেবল ইমাম বুখারী (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইব্ন আবূ হাতিম (র) বলেন, আহমাদ ইব্ন মানসূর (র) ..... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া তাহার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করিল। রাসূলুল্লাহ্ (সা) ইহাতে ব্যথিত হইলেন । কিন্তু সে বারবার তার অভিযোগ পেশ করিতে লাগিল। অবশেষে অবতীর্ণ হইল 8 |... £4৯1951 ১৪-০১2 ৬২৩19 আয়াত অবতীৰ্ণ হইবার পর রাসূলুল্লাহ্ Gem এবং বলিলেন আল্লাহ্ তা'আলা তোমাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করিয়াছেন। প্রথম পুরুষটিকে ডাকিয়া তাহাকে আল্লাহ্র নামে শপথ করিতে বলিলেন, সে বারবার আল্লাহ্র শপথ করিয়া বলিল, সে তাহার অপবাদে সত্যবাদী । ইহার পর রাসূলুল্লাহ্ (সা) তাহাকে থামাইয়া নসীহত করিলেন যে, আল্লাহ্র লা‘নত অপেক্ষা সকল শাস্তিই সহজ । অতএব যাহা বলিবে ভাবনা চিন্তা করিয়াই বলিবে। কিন্তু লোকটি এইবার শপথ করিয়া বলিল যে, সে যদি মিথ্যা অপবাদ করিয়া থাকে তবে যেন তাহার উপর আল্লাহ্র লা‘নত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) স্ত্রী লোকটিকে ডাকিয়া তাহার সন্মুখে আয়াত পাঠ করিলেন। সেও আল্লাহ্র নামে শপথ করিয়া বলিল যে, পুরুষটি তাহার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্ তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, “দেখ আল্লাহ্র গযব অপেক্ষা সকল শাত্তিই তোমার জন্য গ্রহণ করা সহজ ।” কিন্তু সে ইহার পরও পঞ্চমবার বলিল, “যদি পুরুষটি সত্যবাদী হয় তাহলে, যেন তাহার উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়।” তখন রাসূলুল্লাহ্ (সা)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।