তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২৬ তাফসীরে ইবনে কাছীর রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শুনিয়াছি। তিনি বলেন, ইহার পর শুধু অসৎ লোক অবশিষ্ট থাকিবে, যাহারা পাখীর মত হাল্কা এবং হিংস্র পশুর ন্যায় নির্বোধ হইবে। তাহারা ভালমন্দের কোন পার্থক্য করিতে পারিবে না। তাহাদের নিকট শয়তান আসিয়া বলিবে, তোমরা আমার হুকুম পালন করিবে না ? তাহারা বলিবে আমাদের প্রতি তোমার কি নির্দশন? সে প্রতিমার পূজা করিল, তাহারা প্রতিমা পূজা করিতে আরম্ভ করিবে। আল্লাহ্‌ তাহাদিগকে রিযিক দান করিবেন। তাহা মহা সুখে শান্তিতে বসবাস করিবে। অতঃপর যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে তখন যাহার কানেই উহার শব্দ পৌছিবে গর্দান ঝুঁকাইয়া ও গর্দান উঠাইয়া আসমানের কিছু শুনিতে চাহিবে । সর্বপ্রথম উহার শব্দ এ ব্যক্তি শুনিবে যে তাহার উটের জন্য হাউয ঠিক করিতে থাকিবে। সে ফুঁৎকারের শব্দ শুনিতেই বেহুশ হইয়া পড়িবে । আর অন্যান্য সকল লোক ও বেহুশ হইয়া হইবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন, ফলে মানুষের শরীর সজীব হইয়া উঠিবে এবং দ্বিতীয়বার শিংগা ফুঁকিলে তাহারা দন্ডায়মান হইয়া দেখিতে থাকিবে, তখন তাহাদিগকে বলা হইবে, হে লোক সকল! তোমরা তোমাদের প্রভুর দরবারে উপস্থিত হও। তোমাদিগের প্রশ্ন করা হইবে, দোযখের অংশ বাহির কর। জিজ্ঞাসা করা হইবে, দোযখের অংশ কত? বলা হইবে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন। এই হইল সেই দিন, যেই দিন শিশুকে বৃদ্ধ করিয়া দিবে। সর্বমোট তিনবার শিংগায় ফুৎকার হইবে । প্রথম ফুৎকারে সকলেই ভীত সন্তরস্ত হইবে । দ্বিতীয়বার ফুঁৎকারে সকলেরই মৃত্যু ঘটিবে এবং তৃতীয় ফুঁৎকারে পুনরায় সকলেই জীবিত হইবে । কবর হইতে উঠিয়া সকলেই রাব্বুল আলামীনের দরবারে উপস্থিত হইবে । ইরশাদ হইয়াছে ৪ 4", ২/5551 44, আর তাহারা সকলেই অবনত হইয়া আল্লাহ্র দরবারে উপস্থিত হইবে কেহই তখন হুকুম অমান্য করিতে সক্ষম হইবে না । যেমন ইরশাদ হইয়াছে ৪ করিতে আহ্বান সাড়া দিবে । আরো ইরশাদ হইয়াছে $ LURES LED fil oS be oes AKULS LH “অতঃপর যখন আল্লাহ্‌ তোমাদিগকে যমীন হইতে আহবান করিবেন, তখন তোমরা বাহির হইবে” ৷ হাদীস শরীফে বর্ণিত, তৃতীয় শিংগা ফুঁৎকারে দেওয়ার সময় আল্লাহ্‌ তা'আলা ফিরিশতাগণকে হযরত ইস্রাফীলের শিংগায় ছিদ্রে সকল রূহ রাখিয়া দেওয়ার হুকুম করিবেন। ফিরিশতাগণ হুকুম পালন করিবেন। কবরের ও অন্যান্য স্থানের মানুষের

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।