তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নাম্ল 8২৫ পুঞ্জের ন্যায় সঞ্চরমান । ইহা আল্লাহ্র সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে করিয়াছেন সুষম । তোমরা যাহা কর সে সম্বন্ধে তিনি অবগত (৮৯) যে কেহ সৎকর্ম লইয়া আসিবে, সে উৎকৃষ্টতর প্রতিফল পাইবে এবং সেইদিন উহারা শঙ্কা হইতে নিরাপদ থাকিবে (৯০) যে কেহ্‌ অসৎ কর্ম লইয়া আসিবে, তাহাকে অধোমুখে নিক্ষেপ করা হইবে অগ্নিতে, এবং উহাদিগকে বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদিগকে দেওয়া হইয়াছে। তাফসীর ঃ$ উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ্‌ কিয়ামতের ভয়ার্ত অবস্থার কথা উল্লেখ করিয়াছেন। শিংগায় ফুৎকার দেওয়া হইবে পৃথিবী ধ্বংস হইবার পূর্বক্ষণে আল্লাহ্র হুকুমে হযরত ইস্রাফীল (আ) দীর্ঘকাল যাবৎ শিংগায় ফুৎকার দিতে থাকিবে । তখন কেবল বদ্‌কার অসৎ লোকই জীবিত থাকিবে এবং তাহাদের উপরই কিয়ামত সংঘটিত হইবে । ইসরাফীলের এ ফুৎকার আসমান যমীনের সকলেই ভীত সন্ত্রস্ত হইয়া পড়িবে । “| 75", 3 কিন্তু আল্লাহ্‌ তা‘আলা যাহাদিগকে ইচ্ছা করিবেন, তাহারা ভয় ভীতি হইতে রক্ষা পাইবে । আর ভাগ্যবান লোকেরা হইলেন শহীদগণ ৷ তাহারা আল্লাহ্র নিকট জীবিত ও রিযিকপ্রাপ্ত। ইমাম মুসলিম (র) বলেন, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মু'আয আম্বরী (র) হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (র) হইতে বর্ণিত । একবার এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি ইহা কি বলেন যে, এই এই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে? তখন তিনি সুবহান্নাল্লাহ অথবা লা-ইলাহ ইল্লাল্লাহু অথবা অন্য কোন শব্দ উচ্চারণ করিয়া আশ্চর্য প্রকাশ করিয়া বলিবেন, আমি সংকল্প করিয়াছিলাম যে, কাহাকেও আর কখনও কোন হাদীস শুনাইব না। আমি তো বলিয়াছি, অচিরেই তোমরা বড় গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হইতে দেখিবে ৷ বাইতুল্লাহ্‌ ধ্বংস করা হইবে, ইহা হইবে আর উহা হইবে । অতঃপর তিনি বলিলেন, আমার উম্মাতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইবে, সে চল্লিশ দিন অবস্থান করিবে। তবে আমি জানি না যে সে চল্লিশ দিন অবস্থান করিবে অথবা চল্লিশ মাস নাকি চল্লিশ বৎসর ? তখন আন্লাহ্‌ তা'আলা হযরত ঈসা (আ)-কে প্রেরণ করিবেন, তিনি দেখিতে উরওয়াহ ইব্‌ন মাসউদের মত ৷ তিনি দাজ্জালকে খুঁজিয়া ধ্বংস করিবেন। অতঃপর মানুষ সাত বৎসর পর্যন্ত এত সুখ শান্তিতে বসবাস করিবেন যে, তাহাদের মধ্যে কোন প্রকার শত্রুতা থাকিবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা সিরিয়া হইতে একটি ঠান্ডা বায়ু প্রবাহিত করিবেন এ বায়ুর পরশ পাইয়া এক ব্যক্তিও অবশিষ্ট থাকিবে না । যাহার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকিবে। আল্লাহ সকলেই মৃত্যু দান করিবেন । এমন কি কেহ যদি পাহাড়ে কোন গর্তে প্রবেশ করিয়া থাকে, তবে এ বায়ু তথায় প্রবেশ করিয়া তাহাকে মৃত্যুর দুয়ারে পৌছাইয়া দিবে। হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) বলেন, ইব্‌ন কাছীর__৫৪ (৮ম)

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।