তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ৪৩ (সা) উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ করিয়া দিলেন এবং এই নির্দেশও দান করিলেন ছেলেটিকে তাহার পিতার দিকে সম্বন্ধিত করা হইবে না। আর তাহাকে হারামজাদাও বলা যাইবে না । যে কেহ এ স্ত্রী লোকটিকে ব্যভিচারিনী বলিবে কিংবা তাহার সন্তানকে হারামজাদা বলিবে, তাহাকে কোড়া মারা হইবে রাসূলুল্লাহ্‌ (সা) এ স্ত্রী লোকটি সম্পর্কে এ হুকুম শুনাইয়া দিলেন যে, তাহার জন্য বাসস্থান ও আহারের কোন ব্যবস্থা করা হইবে না। কারণ তাহাদের মাঝে তালাক কিংবা স্বামীর মৃত্যু ছাড়াই বিচ্ছেদ ঘটিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যদি স্ত্রী লোকটি একটি সুন্দর ও মোটাগোছা বিশিষ্ট সন্তান প্রসব করে তবে সে হিলালের সন্তান হইবে । আর যদি কাল কুৎসিত ও পাত্লা গোছা হয় তবে সে অভিযুক্ত ব্যক্তির সন্তান হইবে সন্তান প্রসবের্‌ পর দেখা গেল, সে কাল কুৎসিত ও পাত্লা গোছা বিশিষ্ট ভূমিষ্ট হইয়াছে। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যদি শপথের এই পদ্ধতির উপর হুকুম নির্ভরশীল না হইত, তবে অনিবার্যভাবে এ স্ত্রী লোকাঁটকে দণ্ডিত করিতাম । ইকরিমাহ্‌ (র) বলেন, পরবর্তীকালে এঁ সন্তানটি বড় হইয়া মিসরের শাসক হইয়াছিলেন। এবং তাহাকে তাহার মায়ের সন্তান বলিয়াই ডাকা হইত ৷ পিতার দিকে সম্বন্ধিত করা হইত না । ইমাম আবু দাউদ (র) ..... ইয়াযিদ ইব্‌ন হারূন (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। বুখারী, মুসলিম ও তিরমিযী এবং অন্যান্য হাদীস গ্রন্থ সমূহে একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। ইমাম বুখারী (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন বাশ্শার (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, হিলাল ইব্‌ন উমাইয়া (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইয়া শরীক ইব্‌ন সাহাম নামক এক ব্যক্তির সহিত ব্যভিচারের অভিযোগে তাহার স্ত্রীকে অভিযুক্ত করিয়াছিলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন ৪ J১4০ 2 1 “হয় তুমি ইহার প্রমাণ পেশ করিবে, না হয় তোমার পীঠে বেত্রাঘাত পড়িবে” হিলাল (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! যদি কেহ তাহার স্ত্রীর সহিত কাহাকে ব্যভিচারে দেখিয়াও কি সে সাক্ষী খুঁজিতে যাইবে? কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) এই কথাই বলিতে লাগিলেন, হয় তুমি প্রমাণ পেশ কর, না হয় তুমি বেত্রাঘাতের জন্য প্রস্তুত হও। তখন হিলাল (রা) বলিলেন, যে সেই সত্তার কসম যিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন। আমি নিশ্চয়ই সত্য কথা বলিয়াছি। আল্লাহ্‌ তা'আলা অবশ্যই এমন কিছু অবতীর্ণ করিবেন, যাহা আমার পীঠকে বেত্রাঘাত হইতে রক্ষা করিবে । অতঃপর হযরত জীব্রাঈল (আ) এই আয়াত সহ অবতীর্ণ হইলেন ৪ oF PAE EA) i) Cd “#8 “0 ০30০ প ০0 ঠন - all Ld | Se SE OE Fel lsh ur rly

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।