তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নামূল ৪২১ তাহার চিৎকার সকলেই শুনিতে পাইবে ইহার পর পশ্চিম দিকে ছুটিবে এবং অনুরূপ উচ্চস্বরে চিৎকার করিবে যে, সকলেই উহা শুনিবে। ইহার পর জন্তুটি ইয়ামনের দিকে ধাবিত হইবে এবং অনুরূপ চিৎকার করিবে এবং সকলেই উহার চিৎকার শুনিবে । অতঃপর উহা মক্কা হইতে 'উস্ফান'’ চলিয়া যাইবে । তাহাকে জিজ্ঞাসা করা হইল, উহার পর কি হইবে? হযরত ইব্‌ন উমর (রা) বলিলেন, উহার পর কি হইবে আমি জানি না। হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত, জন্তুটি শুক্রবার রাতে বাহির হইবে। রিওয়ায়েতটি ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন, ইহার সনদে ‘ইব্ন রায়মালামান' নামক রাবী আছেন। ওহ্‌ব ইবন মুনাব্বিহ (র) হযরত উযাইর (আ)-এর বাণী বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, জন্তুটি ‘সাদ্দুম’ নামক স্থান হইতে বাহির হইবে এবং মানুষের সহিত কথা বলিবে যাহা তাহারা শ্রবণ করিবে। এবং কথা শুনিয়া গর্ভবতী রমণী গর্ভপূর্ণ হইবার পূর্বেই গর্ভপাত করিবে। মিষ্টি পানি তিক্ত হইবে । হিক্মতের পুস্তক জ্বলিয়া যাইবে । ইল্ম উঠিয়া যাইবে । এবং যমীন কথা বলিবে। আর এঁ যুগে মানুষ এমন আশা করিবে যাহা পূর্ণ হইবে না। আর এমন বিষয়ের প্রচেষ্টা করিবে যাহা পূর্ণ হইবে না। আর এমন বিষয়ের জন্য কাজ করিবে যাহা তাহাদের কাজে আসিবে না। হাদীসটি ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। _ ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, এ আশ্চর্য জন্তুটির মধে সর্বপ্রকার রং বিদ্যমান, উহার দুই শিং এর মাঝে এক ফারসাখ পরিমাণ দূরত্‌ ৷ ইব্‌ন আলী (রা) বলেন, উহা এমন একটি জন্তু যে উহার পশম হইবে, ক্ষুর হইবে এবং দাড়ীও হইবে, উহার লেজ হইবে না এবং তিন দিনের এক তৃতীয়াংশ বাহির হইতে পারিবে না। অথচ, দ্রুত ঘোড়ার ন্যায় গতিতে বাহির হইতে থাকিবে হাদীসটি ইবৃন আব হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জুরাইজ (র) জন্তুটির বর্ণনা এইরূপ দিয়াছেন, উহার মাথা ষাড়ের মাথার মত উহার চক্ষু শূকরের চক্ষুর মত এবং উহার কান হাতীর কানের মত । উহার শিং উটের শিং এর স্থানের মত । উহার ঘাড় উট পাখীর ঘাড়ের মত ৷ উহার বুক সিংহের বুকের মত । আর উহার রং বাঘের রং এর মত ৷ উহার কোমর বিড়ালের কোমরের মত । উহার লেজ ভেড়ার লেজের মত আর উহার পাও উটের পায়ের মত । প্রতি দুই জোড়ার মাঝে বারো হাত দূরত্ব । উহা যখন বাহির হইবে তখন উহার সহিত হযরত মূসা (আ)-এর লাঠি ও হযরত সুলায়মান (আ)-এর আংটি থাকিবে প্রত্যেক মু’মিনের মুখমণ্ডলে লাঠির সাহায্যে একটি উজ্জ্বল চিহ্ন আকিয়া দিবে এবং মুখমণ্ডল উজ্জ্বল হইয়া যাইবে । আর

— পৃষ্ঠা ৪১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।