তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪১৮ তাফসীরে ইবনে কাছীর কাটাইবে ৷ ইমাম মুসলিম ও সুনান গ্রন্থকারগণ কুররাত কাষ্যায় (র) আবূ তুফাইল আমির ইব্ন ওয়াসিলা এর সূত্রে হযরত হুযায়ফা (রা) হইতে মারফুরূপে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) আব্দুল আযীয ইব্‌ন রাফী (র) হইতে মাওকুফরূপেও বৰ্ণনা করিয়াছেন। ২. আবূ দাউদ তায়ালিসী (র) তালহা ইবন আমর ও জাবীর ইব্‌ন হাযিম (র) দুইজন শায়েখ হইতে বর্ণনা করিয়াছেন। তালহা ইব্‌ন আমর (র) ..... হুযায়ফা ইব্‌ন উসাইদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, এবং তাহার এক অন্য শায়েখ অর্থাৎ যবীর ইব্‌ন হাযিম (র) আব্দুল্পাহ ইব্‌ন মাসউদ (রা)-এর বংশীয় জনৈক রাবী হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা বলেন, একদিন রাসুলুল্লাহ (সা) এ জন্তুটির কথা উল্লেখ করিলেন, তিনি ইরশাদ করিলেন ঃ যমীন হইতে নির্গত জন্তুটি তিনবার বাহির হইবে। একবার দূরবর্তী এক জংগল হইতে বাহির হইবে উহার আলোচনা পবিত্র মক্কা পৌঁছবে না । অতঃপর একটি দীর্ঘকাল উহার কোন আলোচনাই হইবে না। অতঃপর যখন দ্বিতীয়বার উহা বাহির হইবে, তখন সর্বত্র উহার আলোচনা হইতে থাকিবে, এমন কি মন্ধায়ও উহার আলোচনা হইবে। রাবী বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ ইহার একদিন মানুষ মসজিদে হারামে থাকিবে, এমন সময় জন্তুটি হঠাৎ রুকন ও মাকামে ইব্রাহীমের মাঝে মাটি খুঁড়িতে থাকিবে। ইহা দেখিয়া মানুষ ভীত হইয়া ও উহার নিকট হইতে বিভিন্ন স্থানে সরিয়া যাইবে। কেবল মু’মিনদের একটি দল তথায় থাকিয়া যাইবে । তাহারা বুঝিবে, এই জন্তু হইতে পলাইয়া কোথাও আশ্রয় লইবার উপায় নাই। অতঃপর জন্তুটি সর্বপ্রথম তাহাদের মুখমন্ডল এমনই উজ্জ্বল করিয়া দিবে যেন উহা উজ্জ্বল নক্ষত্র । কোন মানুষ উহা হইতে কোন প্রকারেই পলাইতে সক্ষম হইবে না, এমন কি এক ব্যক্তি ভীত হইয়া সালাতে দন্ডায়মান হইবে এবং উহা হইতে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করিবে । জন্তুটি তাহার পশ্চাতে আসিয়া বলিয়া ওহে এখন তুমি সালাত পড়িতেছ ? এই বলিয়া সে তাহার মুখে চিহ্ন আকিয়া দিবে। তখন মু'মিন ও কাফির সকলেই চিহ্নিত হইয়া যাইবে । এবং মু’মিন কাফিরকে দেখিয়া বলিবে , হে কাফির! তুমি আমার হক পরিশোধ কর । এবং কাফির ও মু’মিনের চিহ্ন দেখিয়া বলিবে, হে মু’মিন! তুমি আমার হক পরিশোধ কর। হাদীসটি ইব্‌ন জরীর (র) উভয় সূত্রে হুযায়ফা ইব্‌ন উসাইদ (র) হইতে মাওকূফ পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) হুযায়ফা ইয়ামান হইতে মারফু পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন, কিন্তু উহার সনদটি সহীহ নহে। ৩. ইমাম মুসলিম (র) বলেন, আবূ বকর ইব্‌ন আবু শায়রা (র) ..... আবদুল্লাহ ইব্‌ন আম্র (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) হইতে একটি হাদীস সংরক্ষণ করিয়াছিলাম যাহা এখন আমি ভুলি নাই । তিনি বলেন ৪

— পৃষ্ঠা ৪১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।