Contents ৪২ তাফসীরে ইবনে কাছীর oe er“ OO Ag er et BEES Bett অবতীর্ণ হইল । অবতরণ শেষ হইলে রাসূলুল্লাহ্ (সা) হযরত হিলাল (রা)-কে বলিলেন $৪ es G3 OD UGG 55 SLAC a “হে হিলাল, তুমি সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্ তা'আলা তোমার জন্য উপায় করিয়া দিয়াছেন।” তখন হিলাল (রা) বলিলেন, আমার প্রতিপালকের পক্ষ হইতে আমি এইরূপ আশাই করিতেছিলাম ৷ অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, হিলালের স্ত্রীকে ডাকিয়া আন । তাহাকে ডাকিয়া আনা হইল । তখন রাসূলুল্লাহ্ (সা) তাহাদের উভয়কে নসীহত করিলেন এবং তাহাদিগকে সতর্ক করিয়া দিলেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি অপেক্ষা অধিকতর কঠিন । হিলাল (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তাহার প্রতি যে অভিযোগ আরোপ করিয়াছি, উহা সত্যই কিন্তু স্ত্রী লোকটি বলিল, সে মিথ্যা বলিয়াছে। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, (২৫১১১ "৮5১০১ “তাহাদের উভয়েব্নমাঝে লি‘আন অনুষ্ঠিত কর” । হিলালকে বলা হইল, তুমি আল্লাহ্র নামে চারবার শপথ কর যে, তাহার প্রতি যেই অপবাদ তুমি আরোপ করিয়াছ, উহাতে তুমি সত্যবাদী । অতঃপর তিনি চারবার শপথ করিলেন। পঞ্চমবারের পূর্বে তাহাকে বলা হইল, “হে হিলাল! তুমি আল্লাহ্কে ভয় কর । দুনিয়ার শাস্তি পরকালে শাস্তি অপেক্ষা অধিক সহজ । তুমি মিথ্যাবাদী হইলে, এইবার কিন্তু অবশ্যই তুমি শাস্তিরযোগ্য হইবে । তখন তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আল্লাহ্ আমাকে অন্য শাস্তি হইতেও রক্ষা করিবেন, যেমন তিনি আমাকে কোড়ার শাস্তি হইতে রক্ষা করিয়াছেন। অতএব তিনি পঞ্চমবারে আল্লাহ্র শপথ করিয়া বলিলেন, যদি সে মিথ্যাবাদী হয় তবে যেন তাহার উপর আল্লাহর লা‘নত অবতীর্ণ হয়। অতঃপর স্ত্রীলোকটিকেও বলা হইল সে যেন আল্লাহ্র নামে চারবার শপথ করিয়া বলে, তাহার স্বামী মিথ্যা কথা বলিয়াছে। সে অনুরূপ শপথ করিলে, পঞ্চমবারে তাহাকেও বলা হইল, তুমি আল্লাহ্কে ভয় কর, কারণ দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি অপেক্ষা অধিক সহজ । আর এইবারই তোমার জন্য শাস্তি অবধারিত হইবে । সে তখন কিছুক্ষণ চুপ করিয়া রহিল এবং অপরাধ স্বীকার করিবে বলিয়া মনে হইল । তখন সে বলিল, আল্লাহর কসম আমি কাওমকে লাঞ্চিত করিব না। অতএব সে পঞ্চমবারে আল্লাহ্র নামে শপথ করিয়া বলিল, “যদি তাহার স্বামী সত্যবাদী হয়, তবে যেন তাহার উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়” । অতঃপর রাসুলুল্লাহ্ L)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।