তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents i 8১০ তাফসীরে ইবনে কাছীর কাতাদাহ (র) বলেন, মহান আল্লাহ্‌ এই সকল নক্ষত্রপুঞ্জকে তিনটি বিষয়ের জন্য সৃষ্টি করিয়াছেন, আসমানের সৌন্দর্যের জন্য, উহা দ্বারা পথ পাইবার জন্য ও শয়তানকে আঘাত করিবার জন্য । যেই ব্যক্তি ইহা ছাড়া অন্য কোন উদ্দেশ্য যোগ করিবে সে নিজের মত প্রকাশ করিল ভুল করিল তাহার অংশ নষ্ট করিল ও যেই বিষয়ের তাহার জ্ঞান নাই অযথা উহার সম্পর্কে কষ্ট করিল । অনেক মূর্খ লোক এই সকল নক্ষত্র হইতে জ্যোতিষ বিদ্যা আবিষ্কার করিয়াছে। যেমন যেই ব্যক্তি অমুক নক্ষত্রের সময় বিবাহ করিবে, তবে এইরূপ এইরূপ হইবে যেই ব্যক্তি অমুক নক্ষত্রের সময় সফর করিবে তাহার সফর এইরূপ হইবে । যে অমুক নক্ষত্রে সময় জন্মগ্রহণ করিবে, সে এইরূপ হইবে । আমার জীবনের শপথ! যে কোন নক্ষত্রের সময় কেহ কালো, কেহ সুন্দর, কেহ লম্বা ও কেহ খাট হইয়া থাকে। কোন নক্ষত্র, কোন পশুপাখী গায়েব জানে না । আল্লাহ্‌. তাআলা এই ফয়সালা দিয়াছেন, আল্লাহ্‌ ছাড়া আসমান যমীনের কেহ গায়েব জানে না। তাহার ইহাও জানে না যে, কিয়ামত কবে সংঘটিত হইবে । হাদীসটি ইব্‌ন আবূ হাতিম (র) কাতাদাহ হইতে বর্ণনা করিয়াছেন ইহা বিশুদ্ধভাবে বর্ণিত । Us es AIAN gale YIU আখিরাত সম্পর্কে তাহার জ্ঞান পরিশ্রান্ত ও অক্ষম হইয়াছে বরং তাহারা তো উহা সম্পর্কে অন্ধ কাহার ও সঠিক কোন জ্ঞান নাই । কেহ কেহ এখানে এ,514 পড়িয়া থাকে। অথ ১৫০০ ৪3. আখিরাত সম্পর্কে সকলের জ্ঞান সমান । জিজ্ঞাসাকারী ও জিজ্ঞাসীত সকলেই আখিরাতের সঠিক জ্ঞান না থাকার বিষয়ে সমান । মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত জীবরাঈল (আ) কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, J541/ 6:0, (44 $1 5 জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী অপেক্ষা এই বিষয়ে অধিক জ্ঞানের অধিকারী নহেন। আলী ইব্ন তাল্হা (র) হযরত আবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ [০ এ"১এ! এর অর্থ 4৭1০ 8 আখিরাত সম্পর্কে তাহাদের জ্ঞান গায়েব হইয়াছে। আতা খুরাসানী ও সুদ্দী (র) বলেন, আখিরাত তাহাদের জ্ঞান আখিরাতেই পরিপক্ক হইবে ৷ কিন্তু তখন তাহাদের জ্ঞানের পরিপক্কতা কোন উপকারে আসিবে না । যেমন ইরশাদ হইয়াছে £ nl si EL NE Ea “এ সকল কাফির দল যখন আমার নিকট আসিবে তাহারা বড়ই শ্রবণকারী ও দর্শশকারী হইবে৷ কিন্তু এ যালিম আজও স্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত” । (সূরা মারইয়াম ৪ ৩৮) {০ 4৯,3৯], বরং তাহারা অর্থাৎ কাফিররা সন্দেহের মধ্যে নিমজ্জিত । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।