তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents 808 তাফসীরে ইবনে কাছীর সহজতর নিকটবর্তী । কিন্তু আমি অস্বীকার করিলে সে এ পথ নিকটবতী ও সহজ বলিয়া পুনরায় এ পথ ধরিয়া চলিতে বলিল । অতএব আমি তাহার দেখান পথে চলিতে লাগিলাম ৷ কিন্তু চলিতে চলিতে একটি গভীর বনে পৌছাইয়া গেলাম। সেখান এক ভয়ানক দৃশ্য আমার নজরে পড়িল । বহু মৃতের লাশ সেখানে পড়িয়া আছে। লোকটি আমাকে খচ্চর থামাইতে বলিল । আমি খচ্চর থামাইলে সে নামিয়া পড়িল । অতঃপর সে তাহার কাপড় চোপড় আটিয়া পরিধান করিল এবং একটি ছুরি বাহির করিয়া আমাকে আক্ৰমণ করিতে উদ্যত হইল । আমি ছুটিয়া পালাইতে চেষ্টা করিলাম, কিন্তু সে আমাকে ধরিয়া ফেলিল। আমি আল্লাহ্র কসম দিয়া প্রাণ ভিক্ষা চাইলাম, তাহাকে বলিলাম, তুমি আমার খচ্চর ও মাল লইয়া আমাকে ছাড়িয়া দাও। সে বলিল, মাল তো আমারই তবে তোমাকে হত্যা করিব । আমি তাহাকে আল্লাহ্‌র শাস্তির ভয় দেখাইলাম । আমি তাহার প্রতি আত্মসমর্পণ করিয়া বলিলাম, তুমি আমাকে দুই রাকাআত সালাত আদায় করিবার অনুমতি দাও সে বলিল, জল্দি কর। আমি সালাত পড়িবার জন্য দণ্ডায়মান হইলাম কিন্তু আমার মুখে কুরআনের একটি হরফও উচ্চারিত হইল না। আমি হতবাক হইয়া দীড়াইয়া রহিলাম, হঠাৎ আল্লাহ্‌র অনুগ্রহে আমার মুখে এই আয়াত উচ্চারিত হইল । oe ALAS ses Il ERS BY ECE এমন সময় একজন অশ্বারোহী এ জংগল হইতে দ্রুত আসিল। তাহার হাতে একটি বর্শা ছিল সে উহা তাহাকে লক্ষ্য করিয়া নিক্ষেপ করিল বর্শাটি নির্ভূলভাবে তাহার বক্ষস্থলে গিয়া লাগিল এবং সেই মুহুর্তেই পড়িয়া গেল। আমি অশ্বারোহীকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি কে? তিনি বলিলেন, আমি সেই মহান সত্তার প্রেরিত দূত ৷ যিনি কোন অসহায় ব্যক্তি তাহার নিকট দুআ করিলে তিনি উহা কবুল করেন। এবং বিপদ হইতে রক্ষা করেন। লোকটি বলিল, আমি তখন আমার খচ্চরও বোঝা লইয়া নিরাপদে ফিরিয়া আসিলাম । ফাতিমা বিনতে হাসান উম্মে আহমাদ আজীলীয়াহ (র) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার এক যুদ্ধে মুসলমানগণ কাফিরদের হাতে পরাজিত হইল ৷ অতঃপর একটি উত্তম ঘোড়া তাহার মুনিবকে লইয়া দাড়াইয়া রহিল । ঘোড়ার একজন ধনী বুযুর্গ ছিলেন, তিনি ঘোড়াটিকে বলিলেন, তোমার কি হইল কি ? এই রূপ পরিস্থিতির জন্য তোমাকে লালন পালন করিয়াছি। তখন ঘোড়াটি বলিল, আমি এইরূপ কেন করিব না? আপনি আমার খাইবার যেই ঘাস দিতেন উহা হইতে আমাকে খুবই কম খাইতে দিত । তখন এ বুর্যগ বলিলেন, আল্লাহ্র শপথ! করিয়া বলিতেছি, আজ হইতে আমি আমার তত্ত্বাবধানের রাখিয়া তোমাকে ঘাস খাইবার ব্যবস্থা করিব। ইহা শুনিয়া ঘোড়াটি দ্রুত দৌড়াইতে লাগিল । ইহার পর হইতে ঘোড়ার মালিক ঘোড়াইটিকে নিয়মিত ঘাস খাওয়াইত ৷ কিন্তু এই ঘটনাটি চতুদিকে অধিক প্রসিদ্ধ লাভ করিল । এবং লোকজন তাহার নিকট ঘটনাটি

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।