Contents সুরা আন-নামূল 8০৩ হাদীসটি ইমাম আহমাদ (র) অন্য এক সূত্রেও বর্ণনা করিয়াছেন এবং এঁ সূত্রে এ সাহাবীর নাম তিনি উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, আফ্ফান (র) ..... জাবির ইব্ন সুলায়মান হুজাইমী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসিলাম, তখন তিনি চাদর জড়াইয়া ছিলেন, উহার একটি আঁচল তাহার পায়ের উপর পড়িয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তিনি নিজের প্রতি ইংগিত করিলেন, আমি বলিলাম ইয়া রাসূলাল্লাহ! আমরা জংগলে বসবাসকারী লোক, স্বভাবে কিছু কঠোরতা আছে, আমাকে কিছু নসীহত করুন । তিনি বলিলেন, কোন ভাল কাজকে ক্ষুদ্র ধারণা করিবে না, যদি ও উহা তোমার ভাইয়ের সহিত হাসিমুখে সাক্ষাৎ হউক না কেন ? যদিও উহা তোমার পাত্র হইতে কোন পিপাসিত ব্যক্তি পানি পান করান হউক না কেন । যদি কোন ব্যক্তি তোমাকে গালি দেয়, তবে তুমি উহাকে গালি দিও না। কারণ, ইহাতে তাহার গুনাহ হইবে, কিন্তু তোমার সাওয়াব হইবে পায়ের গীরার নিচে লুংগি পরিধান করা হইতে বিরত থাকিবে। কারণ, ইহা অহংকার আর অহংকারকে আল্লাহ পসন্দ করেন না। রাবী বলেন, ইহার পর হইতে আর কখনও কাহাকেও আমি গালি দেই নাই ৷ এমন কি ছাগল কিংবা কোন উটকেও গালি দেই নাই । ইমাম আবু দাউদ ও নাসাঈ (র) বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... উবায়দুল্লাহ্ ইবন আবূ সালিহ্ (র) হইতে বর্ণিত তিনি বলেন, আমি রোগাক্রান্ত হইলে তাউস (র) আমাকে দেখিতে আসিলেন। আমি তাহাকে বলিলাম, হে আবূ আবদুর রহমান । আপনি আমার জন্য দুআ করুন । তিনি বলিলেন, তুমি নিজেই তোমার জন্য দুআ কর; কারণ আল্লাহ্ রোগাক্রান্ত অসহায় ব্যক্তির দুআ কবুল করেন। ওহব ইব্ন মুনাব্বিহ (র) বলেন, আমি পূর্ববর্তী আসমানী কিতাবে ইহা পাঠ করিয়াছি, আল্লাহ তা'আলা বলেন, “আমার ইজ্জতের কসম, যেই ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করে, আমি তাহার জন্যই অবশ্যই বাচিবার পথ বাহির করিয়া দিব। যদিও আসমান ও যমীনের সারা মাখলূক তাহার বিরোধী হউক না কেন। আর যেই ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করিবে না আমি তাহাকে যমীনে ধ্সিয়া দিব এবং শূন্যে তুলিয়া তাহার নিজের প্রতিই তাহাকে সমর্পণ করিব” । হাফিয ইব্ন আসাকির (র) তাহার গ্রন্থে এক ব্যক্তির একটি আশ্চার্যজনক ঘটনা উল্লেখ করিয়াছেন । ঘটনাটি বর্ণনা করিয়াছেন, আবু বকর ইবন দাউদ দীনুবী (র) ৷ তিনি বলেন, এঁ ব্যক্তি আমার নিকট তাহার ঘটনা এই রূপ বর্ণনা করিয়াছে, আমি আমার খচ্চরে আরোহন করিয়া দামেস্ক হইতে যায়দানী পর্যন্ত মানুষ পৌছাইয়া দিতাম । একবার এক ব্যক্তি আমার খচ্চরের উপর আরোহণ করিল, আমি একটি পথ ধরিয়া তাহাকে লইতে চলিতে লাগিলাম, কিন্তু লোকটি আমাকে অন্য পথে চলিতে বলিল, সেই এই পথ
— পৃষ্ঠা ৪০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।