Contents সূরা আন-নুর 8১ Ea Ld ad “ Dl SUS pA IES YY BD যখন অবতীর্ণ হইল তখন আনসারদের সরদার হযরত সা'দ ইব্ন উবাদা (রা) রাসূলুল্লাহ্ (সা)-কে বলিলেন, হে আল্লাহ্র আয়াতটি কি এইরূপই অবতীর্ণ । তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, হে আনসারগণ! তোমরা কি শুনিতেছ না যে, তোমাদের সরদার কি বলিতেছেন? আনসারগণ বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি তাহাকে ভসণা করিবেন না । তিনি বড়ই গয়রতওয়ালা লোক। আপনি তাহাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ্র কসম! তিনি কখনও কুমারী ব্যতীত বিবাহ করেন নাই । আর যেই স্ত্রী লোককে তিনি তালাক দিয়াছেন, তাহাকে অন্য কেহ বিবাহ করিবার মত দুঃসাহসও করিতে পারে না। ইহাই হইল তাহার মর্যাদার অবস্থা । তখন হযরত সা'দ (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার বিশ্বাস যে, ইহা সত্য এবং আল্লাহ্র পক্ষ হইতেই অবতীর্ণ হইয়াছে কিন্তু আমার বিস্ময় হইতেছে যে, যদি আমি কোন ব্যক্তিকে কোন স্ত্রী লোকের সহিত অপকর্মে লিপ্ত দেখি, তবে কি আমি তাহাকে কিছুই করিতে পরিব না? যাবৎ না আমি চারজন সাক্ষী উপস্থিত করি। এই অবস্থায় আমার চারজন সাক্ষী উপস্থিত করিতে তো সে তাহার কাজ করিয়া চলিয়া যাইবে । এই কথার অল্প কিছুক্ষণ পরই হযরত হিলাল ইব্ন উমাইয়াহ্ (রা) তথায় উপস্থিত হইলেন । তিনি ছিলেন, সেই তিনজনের একজন যাহাদের তাওবা কবূল হইয়াছিল। একদিন তিনি এশার সালাতের সময় স্বীয় যমীন হইতে ঘরে ফিরিলেন। ঘরে ফিরিয়া তিনি দেখিলেন যে, একজন ভিন্ন পুরুষ তাহার স্ত্রীর সহিত অপকর্মে লিপ্ত । তিনি স্বচক্ষে তাহাকে এই অবস্থায় দেখিলেন এবং তাহাদের কথাবার্তা শুনিলেন। তখন তিনি আর কিছুই করিলেন না। কিন্তু ভোর হইতেই তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া সবিস্তারে ঘটনা শুনাইলেন। ইহাতে রাসূলুল্লাহ্ (সা) খুব ব্যথিত হইলেন এবং তাহার নিকট আনসারগণ জমা হইয়া বলিলেন, সা‘দ ইব্ন উবাদা (রা) যাহা কিছু বলিয়াছেন, উহার বিপদ আমরা এখনও কাটাইয়া উঠিতে পারি নাই । এখন তো রাসূলুল্লাহ্ (সা) হিলালকে কোড়া মারিবেন। চিরতরে তাহার সাক্ষ্য বাতিল ঘোষণা করিবেন। তখন হিলাল (রা) বলিলেন, আল্লাহ্র কসম! আমি আশা করি আল্লাহ্ আমার জন্য কোন উপায় করিয়া দিবেন। অতঃপর তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আমার ঘটনায় আপনি বড়ই ব্যথিত হইয়াছেন, কিন্তু আল্লাহ্ জানেন যে, আমি যাহা কিছু বলিয়াছি, উহাতে আমি সত্যবাদী । রাবী বলেন, আল্লাহ্র কসম! তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে কোড়া মারিবার ইচ্ছাই করিয়াছিলেন। এমন সময় তাহার উপর অহী অবতীর্ণ হুইল । রাসূলুল্লাহ্ (সা)-এর উপর যখন অহী অবতীর্ণ হইত, তখন সাহাবায়ে কেরাম তাহার চেহারা দেখিয়া বুঝিয়া ফেলিতেন। অতএব তাহারা নীরব রহিলেন। এমন কি তাহার অহী সম্পন্ন হইল । এবং ইব্ন কাছীর_-৬ (৮ম)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।