Contents সূরা আন-নামূল ৩৯৩ পরে উহা দ্বারা লেন দেন করিত । ইহাও এক প্রকার ফাসাদ । ইমাম মালিক (র) বলেন, ইয়াহইয়া ইব্ন সাঈদ (র) সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছে যে, স্বর্ণ, রৌপ্য, কর্তন করাও যমীনে ফাসাদের অন্তর্ভুক্ত । আবূ দাউদ ও অন্যান্য কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সা) মুসলমানদের মধ্যে প্রচলিত মুদ্রা হইতে কর্তন করিতে নিষেধ করিয়াছেন। অবশ্য বিশেষ কোন অসুবিধা দূর করিবার জন্য পাবে। মোটকথা এ সকল কাফিরদের মধ্যে যমীনে ফাসাদ সৃষ্টি করিবার দোষ বিদ্যমান। যেইভাবে হোক তাহারা চা যত FREES SRN তাহ রা ভাতত না ততবার বলিত: আমরা অবশ্যই রাত্রিকালে তাহাকে হত্যা করিব । মুজাহিদ (র) বলেন, কিন্তু সামূদ জাতি হযরত সালিহ্ (আ) হত্যা করিবার জন্য শপথ করিলেও তাহারা উহাতে সফল হইতে পারে নাই বরং তাহারা নিজেরাই ধ্বংস হইয়াছে । বর্ণিত আছে যে, একদা তাহারা হযরত সালিহ্ (আ) কে আকস্মিক হত্যা করিবার পরিকল্পনা করিয়াছিল । হঠাৎ তাহাদের উপর এক মস্ত বড় পাথর পড়িল এবং তাহাদের মাথা চুৰ্ণ বিচূর্ণ হইল ৷. আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যেই সকল লোক উদ্্রী হত্যা করিয়াছিল, তাহারা বড় দুঃসাহসিকতার সহিত বলিল, আমরা হঠাৎ সালিহ ও তাহার পরিবারের লোকজনকে রাত্রিকালে হত্যা করিব । অতঃপর তাহার ওয়ারিসদিগকে বলিব, আমরা তাহার হত্যাকালে উপস্থিত ছিলাম না। আর এই সম্পর্কে কিছুই জানি না। অতঃপর আল্লাহ্ তাহাদিগকে ধ্বংস করিয়া দিলেন। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, ধর নয় ব্যক্তি উদ্ীকে হত্যা করিবার পর বলিল, চল আমরা সালিহ্কে হত্যা করিয়া আসি । যদি সে সত্যি নবী হইয়া থাকে তবে তো আমরা তাহার কিছুই করিতে পারিব না । আর যদি মিথ্যাবাদী হয় তবে তাহার উঙ্তরীর সহিত তাহাকেও শেষ করিয়া দিব। অতঃপর তাহাকে হত্যা করিবার জন্য তাহারা রাত্রিকালে আসিল, কিন্তু ফিরিশতাগণ তাহাদিগকে পাথর মারিয়া তাহাদের মাথা চুর্ণ বিচূর্ণ করিলেন । তাহাদের কাওমের লোক যখন তাহাদের প্রর্তাবর্তনে বিলম্ব দেখিল তখন তাহার হযরত সালিহ্ (আ)-এর ঘরে আসিল । এবং দেখিতে পাইল যে, তাহাদের সকলেই মাথা চূর্ণ কিচূর্ণ হইয়া মৃত পড়িয়া আছে। তাহার হযরত সালিহ্ (আ)-কে জিজ্ঞাসা করিল, তুমি কি তাহাদিগকে হত্যা করিয়াছ? অতএব তাহারাও হযরত সালিহ (আ)-কে হত্যা করিবার জন্য প্রস্তুত হইল ৷ কিন্তু হযরত সালিহ (আ)-এর বংশের লোকেরা অস্ত্র সজ্জিত ইব্ন কাছীর_৫০ (৮ম)
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।