Contents ৩৮৮ তাফসীরে ইবনে কাছীর একটি. কাচের প্রাসাদ নির্মাণ করিল । অতঃপর বিলকীসকে উহ।র মধ্যে প্রবেশ করিতে বলা হইল ৷ বিলকীস কাচের প্রাসাদ দেখিয়া উহাকে পানির একটি হাউয দেখিয়া মনে করিয়া বসিলেন এবং পায়ের গোছা উন্মুক্ত করিলেন। এমন সময় উহাকে পশম যুক্ত দেখা গেল । সুলায়মান (আ) উহা দেখিয়া বলিলেন, ইহা তো কুৎসিত ৷ ইহা দূর করিবার উপায় কি? তাহারা বলিল, উত্তরা দ্বারা দূর করা যাইবে । তিনি বলিলেন, উত্তরার চিহ্ন ও কুৎসিত । ইহার পর তাহারা নওযরা প্রস্তুত করিল । নওরা সর্বপ্রথম তখনই প্রস্তুত করা হয়। ইব্ন কাসীর (র) বলেন, রিওয়ায়েতটি মুনকার এবং বড়ই গরীব । সম্ভবত আতা ইবন সায়িব (র) ..... হযরত ইব্ন আব্বাস (রা)-এর নামে ভুল রিওয়ায়েত করিয়াছেন। খুব সম্ভব ইহা আহলে কিতাবের দফতর হইতে গৃহীত হইয়াছে এবং কা'ব এবং ওহ্ব মুসলমানদের মধ্যে প্রচলিত করিয়াছেন। আল্লাহ্ তাহাদিগকে ক্ষমা করুন । এই ধরনের ঘটনা কোন রকমই নির্ভরযোগ্য নহে । বনী ইসরাঈল নিত্য নতুন তাহাদের ধর্মে নিত্য নতুন পরিবর্তন ও পরিবর্ধন করিত ৷ আল্লাহ্ তাহাদের এ সকল বর্ণিত বিষয়ে প্রতি আমাদিগকে মুখাপেক্ষী করেন নাই তিনি তো আমাদিগকে বিশুদ্ধ ও সুস্পষ্ট কিতাব দান করিয়াছেন। অতএব এঁ সকল ইসরাইলী রিওয়ায়েতের কোন প্রয়োজন নাই । প্রকাশ থাকে [০ শব্দের অর্থ মহল, এবং সুউচ্চ প্রাসাদ । যেমন ফির‘আউন তাহার উষযীর হামানকে বলিয়াছিল 8 LLU 0151 ২০:51 আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর। এখানে আয়াতে উল্লিখিত +, দ্বারা *ইয়ামান’ এর সুউচ্চ মহল । ১, অর্থ মযবুত, 153 অৰ্থ কাচ । আয়াতের মর্ম হইল, হযরত সুলায়মান (আ) রাণী বিল্কীসের সন্মুখে তীহার শান শওকত ও প্রতাপ প্রকাশের জন্য একটি বিরাট কাচের হাউয নির্মাণ করিয়াছিলেন বিলকীস যখন তাহার শান শওকত ও প্রতাপ প্রত্যক্ষ করিলেন, আল্লাহ্র নির্দেশের অনুগত হইলেন এবং হযরত সুলায়মান (আ)-কে নবী বলিয়া বিশ্বাস করিলেন তিনি বলিয়া উঠিলেন ৪ ১ ৩০15 ১1 2১ হে আমার প্রতিপালক! আমি আমার নিজের উপর যুলুম করিয়াছি। আমি কুফর করিয়াছি, আমি শিরক করিয়াছি এবং আমি আমার কাওম সরুলেই সূর্যের পূজা করিয়া বড়ই অবিচার করিয়াছি। lat < SUL Le LT আর সুলায়মান(আ)- -এর সহিত মহান রাব্বুল আলামীনের অনুগত হইয়াছি। অর্থাৎ কেবল তাঁহাকে একমাত্র ইলাহ মানিলাম, যিনি সৃষ্টিকর্তা ।
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।