তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নামূল ৩৮৩ ' তাফসীর ৪ হযরত সুলায়মান (আ)-এর নিকট বিল্কীসের সিংহাসন তাহার আগমনের পূর্বে লইয়া আসা হইলে, তিনি উহাকে পরিবর্তন করিয়া নির্দেশ দিলেন। তাহার উদ্দেশ্য ছিল বিলকীস তাহার সিংহাসনটি, এই পরিবর্তন করা সত্ত্বেও চিনিতে পারেন কি না? অতএব তিনি বলিলেন $ UIE Y all Le VIS Pl SEE pie UNE ওহে লোক সকল! তোমরা বিলকীসের সিংহাসনটি কিছু পরিবর্তন সাধন কর । দেখি সে কি সঠিকভাবে উহাকে চিনিতে পারে। নাকি সেই সকল লোকদের অন্তর্ভূক্ত হয় যাহারা তাহাদের নিজের বস্তু পরিবর্তন করিবার পর চিনিতে সক্ষম হয় না। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, সিংহাসনের হীরা, জাওহার উঠাইয়া ফেলা হইল । মুজাহিদ (র) বলেন, সিংহাসনের যেই অংশ লাল ছিল উহা হলুদ বর্ণের করা হইল । এবং যাহা সবুজ ছিল উহাকে লাল বর্ণের করা হইল ৷ ইকরিমাহ (র) বলেন, উহাতে কিছু বৃদ্ধি করা হইল এবং কিছু ত্রাস করা হইল । যখন বিল্কীস হযরত সুলায়মান (আ) এর দরবারে আগমন করিলেন, তাহাকে বলা হইল, তোমার সিংহাসন কি এইরূপ ? অথচ, উহার মধ্যে অনেক পরিবর্তন করা হইয়াছিল । যেহেতু বিলকীস অতি জ্ঞানের অধিকারী ছিলেন, অতএব তিনি ইহাও বলিলেন না যে, হা ইহা আমারই সিংহাসন । আর যেহেতু উহাতে তাহারই সিংহাসের চিহ্ন ছিল এই কারণে তিনি সম্পূর্ণ অস্বীকারও করিলেন না । তিনি বলেন ৪ 5৯ ১ ইহা তো তাহার সিংহাসন এর মত মনে হইতেছে। ইহাতে তাহার বুদ্ধিমত্তারই পরিচয় ঘটিল। als ES UL plist হযরত মুজাহিদ (র) বলিলেন, ইহা হযরত সুলায়মান (আ)-এর বক্তব্য । অর্থাৎ হযরত সুলায়মান (আ) বলেন, ‘আমাদিগকে উহার পূর্বেই ইল্‌ম দান করা হইয়াছে এবং আমরা আল্লাহ্র অনুগত ছিলাম'। AAS P54 Le Ss Ul all 33 Ls AK Ls Loy আর আল্লাহ্‌ ছাড়া যেই সকল বস্তুকে বিলকীস পূজা করিত উহা তাহাকে সত্য গ্রহণ করিতে বিরত রাখিয়াছে। বস্তুতঃ সে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। মুজাহিদ ও সাঈদ ইবৃন জুবাইর (র) বলেন, ইহাও হযরত সুলায়মান (আ)-এর কথা । ইব্‌ন জরীর (র) আয়াতের এক তাফসীর ইহাই করিয়াছেন। তিনি বলেন, অবশ্য আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, হযরত সুলায়মান (আ) বিল্কীসকে গাইরুল্লাহ ইবাদত হইতে বিরত

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।