Contents ৩৮০ তাফসীরে ইবনে কাছীর - LES oe ple bie sl JU তখন কিতাবের একজন বিজ্ঞ আলেম বলিলেন, ‘আপনার দৃষ্টি ফিরিয়া আসিবার পূর্বেই আমি উহা আপনার নিকট উপস্থিত করিব’ । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, এ ব্যক্তির নাম ছিল ‘আসিফ’ তিনি ছিলেন হযরত সুলায়মান (আ)-এর কাতিব ৷ মুহাম্মদ ইব্ন ইসহাক ..... ইয়াধীদ ইব্ন রূমান (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । এই আসিফ আল্লাহ্র একজন বিশিষ্ট ওলী ছিলেন। তিনি 'ইস্মে আ'যম’ জানিতেন। কাতাদাহ (র) বলেন, এই ব্যক্তি একজন ঈমানদার মানুষ ছিলেন। তাহার নাম ছিল আসিফ । আবূ সালিহ, যাহ্হাক ও কাতাদাহ (র) বলেন, ও লোকটি একজন মানুষ ছিলেন, জিন নহে। কাতাদাহ (র) বলেন, একজন বনী ইসরাঈলী মানুষ ছিলেন। ' মুজাহিদ (র) বলেন এ লোকটির নাম ছিল ‘উত্তম’ ৷ মুজাহিদ (র) হইতে কাতাদাহ (র) বর্ণনা করিয়াছেন, তাহার নাম ‘বালীখা’ ৷ যুহাইর ইব্ন মুহাম্মদ (র) বলেন, তাহার নাম ছিল ‘যুন্নর’ এবং তিনি একজন মানুষ ছিলেন। তবে আবদুল্লাহ ইব্ন লাহীআহ (র) বলেন, আসলে এঁ লোকটি ছিলেন, হযরত 'খাযির’। তবে রিওয়ায়েতটি অত্যধিক গরীব । Ub LINE bl UG os Ll Lf লোকটি বলিল, হে আল্লাহ্র নবী! আপনি আপনার চক্ষু উত্তোলন করুন এবং যতদূর সম্ভব দেখুন। আপনি চক্ষু ফিরিয়া আসিবার পূর্বেই এ সিংহাসটি আপনার খিদমতে আমি উপস্থিত করিব । উলামায়ে কিরাম বলেন, হযরত সুলায়মান (আ) ‘ইয়ামান’ এর দিকে দৃষ্টিপাত করিলেন । এই দিকে লোকটি দাড়াইয়া ওযু করিল এবং আল্লাহ্র দরবারে দু'আ করিতে লাগিল । মুজাহিদ (র) বলেন, 1) <1 4১.2 3১৬ লোকটি এই দু'আ পড়িলেন। যুহরী (র) বলেন $ ) Ui CSS UN as CCE IS UT Gg এই দু‘আ পড়িলেন। মুজাহিদ, সাঈদ ইব্ন জুবাইর, মুহাম্মদ ইব্ন ইসহাক, যুহাইর হব্ন মুহাম্মদ (র) এবং আরো অনেকে বলৈন, আল্লাহর নিকট যখন দুআ করিলেন যে, তিনি যেন ইয়ামান হইতে বিলকীসের সিংহাসনটি বাইতুল মুকাদ্দাসে পৌছাইয়া দেন। তখন সিংহাসটি অদৃশ্য হইল এবং যমীনে ডুব দিল এবং কিছুক্ষণ পরেই হযরত সুলায়মান (আ) সম্মুখে ভাসিয়া উঠিল। আবদুর রহমান ইব্ন যায়িদ ইব্ন আসলাম (র) বলেন, বিল্কীসের সিংহাসটি হযরত সুলায়মান (আ)-এর নিকট যে আনা হইয়াছিল উহা তিনি টেরও পাননি । তিনি আরো বলেন, সমুদ্রের জন্য নিযুক্ত আল্লাহ্র কোন বান্দা এ সিংহাসটি আনিয়াছিল। যাহা হউক, হযরত সুলায়মান ও তাহার সর্দারগণ যখন সিংহাসনটি দেখিলেন, 4 [54 JU
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।