তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭৮ তাফসীরে ইবনে কাছীর ॥ অনুবাদ £ (৩৮) সুলায়মান আরো বলিল, হে আমার পারিষদবর্গ, তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদিগের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে? (৩৯) এক শক্তিশালী জিন্‌ বলিল, আপনি স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত । (8০) কিতাবে জ্ঞান যাহার ছিল সে বলিল, আপনি চক্ষু ফলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব । সুলায়মান যখন উহা সন্মুখে রক্ষিত অবস্থায় দেখিল, তখন সে বলিল, ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন। আমি কতৃজ্ঞ না অকৃতজ্ঞ । যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তাহা করে নিজের কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে, আমার প্রতিপালক তো অভাবমুক্ত, মহানুভব । তাফসীর ঃ মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ইয়াযীদ ইবৃন রূমান (র) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, বিলকীসের দৃত যখন হযরত সুলায়মান (আ)-এর বার্তা বহণ করিয়া বিল্‌কীস এর নিকট উপস্থিত হইল, তখন তিনি বলিলেন, আল্লাহর কসম! এই ব্যক্তি বাদশাহ নহেন, তাহার মুকাবিলা করিবার শক্তি আমাদের নাই । আর তাহার মুকাবিলা করিয়া আমরা কিছুই লাভ করিতে পারিব না । ইহা তিনি পুনরায় হযরত সুলায়মান (আ)-এর নিকট দৃত প্রেরণ করিলেন যে, আমি আমার কাওমের সর্দারগণকে লইয়া আপনার দরবারে উপস্থিত হইতেছি। আমি নিজেই আপনার দরবারে উপস্থিত হইয়া ধৰ্মীয় ব্যাপারে জ্ঞান লাভ করিব। অতঃপর তাহার স্বর্ণ, রূপা, ইয়কূত ও মুক্তা ও যবরজাদ দ্বারা তৈরী সিংহাসনের একটি অতি সংরক্ষিত কুঠিরে রাখিয়া তালাবদ্ধ করিলেন এবং তাহার নায়েবকে বলিলেন, আমার প্রত্যাবর্তন পর্যন্ত তুমি ইহার রক্ষণাবেক্ষণ করিবে। যেহ কেহ ইহার কাছে পৌছিতে সক্ষম না হয়। অতঃপর তিনি বার হাজার ' সদার সহ যাহাদের প্রত্যেকের অধিনে হাজার হাজার অনুগত ছিল, তিনি হযরত সুলায়মান (আ)-এর দরবারে প্রতি রওয়ানা হইলেন । হযরত সুলায়মান (আ) তাহাদের সংবাদ সংগ্রহের জন্য জিন প্রেরণ করিতেন এবং তাহারা দিবারাত্রে তাহাদের সংবাদ পৌছাইয়া দিতেন । যখন হযরত সুলায়মান (আ) জানিতে পারিলেন যে, তাহারা নিকটবতী হইয়াছে। তখন তিনি বলিলেন $ - lis lS LLG Us sl ial Al হে আমার পারিষদবর্গ! তোমাদের এমন কে আছে যে তাহারা আমার নিকট অনুগত হইয়া আসিবার পূর্বে তাহার সিংহাসন আমার দরবারে উপস্থিত করিতে পার? কাতাদাহ *(র) বলেন, হযরত সুলায়মান (আ) যখন জানিতে পারিলেন যে, বিল্‌কীস নিজেই তাহার দরবারে আসিতেছেন। আর তিনি ইহাও জানিতে পারিলেন যে, তাহার সিংহাসন অতি

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।