তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭৬ তাফসীরে ইবনে কাছীর তাফসীর ৪ উলামায়ে সনদের অনেকেই বলেন, বিল্কীস বনু মূল্যবান উপঢৌকন হযরত সুলায়মান (আ)-এর খিদমতে প্রেরণ করিয়াছিলেন। স্বর্ণ, জওহর ও মুক্তা এবং অন্যান্য অনেক মূল্যবান বস্তু তাহার দরবারে পেশ করেন। মুজাহিদ ও সাঈদ ইবৃন যুবাইর (র) ও অন্যান্য তাফসীরকারগণ বলেন, বিল্কীস বালিকাদিগকে বালকের পোষাকে এবং বালকদিগকে বালিকাদের পোষাকে পাঠাইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন যে, সুলায়মান যদি বালক-বালিকাদের মধ্যে প্রার্থক্য করিতে সক্ষম হন তবে তিনি নবী । তাফসীরকারগণ বলেন, এ সকল বালক-বালিকাগণকে হযরত সুলায়মান (আ) অযূ করিবার নির্দেশ দিলেন, তাহারা ওযূ করিতে শুরু করিল । কিন্তু বালিকা পানির পাত্র হইতে তাহার হাতে ঢালিয়া অয় করিতে লাগিল । কিন্ত বালক পানি পাত্রের মধ্যে হাত ঢুকাইয়া হাত ধুইতে লাগিল । এইভাবে কে বালক কে বালিকা তাহা হযরত সুলায়মান (আ) বুঝিতে পারিলেন। কেহ কেহ বলেন, বালিকা তাহার হাতের বাতেনী অংশ জাহেরী অংশের পূর্বে ধুইতে লাগিল এবং বালক উহার বিপরীত করিতে শুরু করিল । কেহ্‌ কেহ বলেন, বালিকা হাতের কজ্বী হইতে কনুই পর্যন্ত ধুইতে লাগিল এবং বালকগণ কনুই হইতে কজ্বী পর্যন্ত ধুইল। তবে এই সকল তাফসীর পারস্পরিক কোন বিরোধ নাই । কোন কোন তাফসীরকার বলেন, বিল্‌কীস হযরত সুলায়মান (আ)-এর খিদমতে একটি পেয়ালা পাঠাইয়া ছিলেন, যেন তিনি উহাকে পানি দ্বার পরিপূর্ণ করিয়া দেন, তবে এঁ পানি আসমানের ও হইতে পারিবে না আর যমীনের ও না। হযরত সুলায়মান (আ) ঘোড়া দৌড়াইলেন ৷ দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াটি যখন ঘামিয়া গেল তখন খাম দ্বারা বিলকিসের পেয়ালা ভরিয়া দিলেন। কিন্তু আল্লাহ্‌ ভাল জানেন যে এই সকল রিওয়ায়েতে ' কোন বাস্তবতা আছে? না কি ইহা সত্য যে এই ধরনের রিওয়ায়েত অধিকাংশই ইসরাঈলী রিওয়ায়েতে হইতে গৃহীত । বাস্তবতা এই যে, বিলকীস যাহা কিছু পাঠাইছিলেন হযরত সুলায়মান (আ) আদোৌ উহার প্রতি দৃষ্টিপাত করেন নাই । এবং উহা হইতে দৃষ্টি ফিরাইয়া তিনি বলিলেনঃ U3 ৩১৩১৭5| তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করিতে চাও 0 +4051 ১১ আল্লাহ্‌ যাহা কিছু তোমাদিগকে দান করিয়াছেন উহা অপেক্ষা উত্তম বস্তু আমাকে দিয়াছেন। ১+ 5০4135! 0; বরং তোমরা উপঢৌকন দ্বারা আনন্দিত ও তুষ্ট হও। কিন্তু আমি ইসলাম অথবা তরবারী ছাড়া অন্য কিছুতেই রাজী নহি। আ'‘মাশ (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। হযরত সুলায়মান (আ) জিনদিগকে ঘর সাজাইবার জন্য হুকুম করিলেন । তাহারা একহাজার প্রাসাদ স্বর্ণ রোপ্য দ্বারা সজ্জিত করিল । বিল্কীসের দৃতগণ যখন ইহা দেখিল, তখন

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।