Contents ৩৮ . তাফসীরে ইবনে কাছীর SETS YSU LS a EUG LS LG AC SALE Cn CLT Vl SAU “সতী রমণী কিংবা পাক-পবিত্র পুরুষের প্রতি ব্যভিচারের অভিযোগ করিয়া যাহারা চারজন উপযুক্ত সাক্ষী উপস্থিত করিতে ব্যর্থ হয়, তবে তাহাদিগকে আশিটি করিয়া বেত্রাঘাত লাগাও আর কখনও তাহাদের সাক্ষী গ্রহণ করিও না। আর তাহারা হইল ফাসিক ৷” অত্র আয়াতে আল্লাহ্ তা'আলা ব্যভিচারের অভিযোগকারী ব্যক্তি যে সাক্ষী পেশ করিতে ব্যর্থ, তাহার জন্য তিনটি বিধান ওয়াজিব করিয়া দিয়াছেন। (১) তাহাকে আশিটি কোড়া মারিতে হইবে। (২) কখনও তাহার সাক্ষী গ্রহণ করা হইবে না। (৩) সে আল্লাহ্ ও মানুষের নিকট ফাসিক। অতঃপর ইরশাদ হইয়াছে 81/5121, SD x ta Il SAY “কিন্তু যাহারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে” । উলামায়ে কিরাম এই আয়াতাংশের ব্যাখ্যায় মতবিরোধ করিয়াছেন । অর্থাৎ যাহারা তাওবা করিবে এবং নিজেদের সংশোধন করিবে, ইহাতে কি তাহারা সৎলোকদের অন্তর্ভুক্ত হইয়া তাহারা সাক্ষ্যদানেরও উপযুক্ত হইবে? না তাহারা কেবল ফাসিক উপাধি হইতে মুক্ত হইবে, কিন্তু তাহাদের সাক্ষ্য কখনও গ্রহণ করা হইবে না। অবশ্য ইহাতে কাহারো কোন দ্বিমত নাই যে, অভিযোগকারীকে সর্বাবস্থায় কোড়া মারিতে হইবে ৷ চাই সে তাওবা করুক কিংবা না করুক । ইমাম মালিক, আহমাদ ও শাফিঈ (র) বলেন, অভিযোগকারী তাওবা করিলে তাহার সাক্ষ্য গ্রহণ করা হইবে এবং সে ফিস্ক হইতেও মুক্ত হইবে । সাঈদ ইব্ন মুসাইয়্যেব এবং সালফের একটি দলও এই অভিমত ব্যক্ত করিয়াছেন। ইমাম আযম আবু হানীফা (র) বলেন, অভিযোগকারী তাওবা করিলে কেবল সে ফিস্ক হইতে মুক্ত হইবে ৷ কিন্তু ইহার পরও কখনও তাহার সাক্ষ্য গহণ করা যাইবে না । কাযী ইব্রাহীম নাখ্ঈ, সাঈদ ইব্ন জুবাইর, মাকহুল, আবদুর রহমান ইবন যায়িদ ইব্ন জাবির (র) ও এই অভিমত পোষণ করেন। শা‘বী ও যাহৃহাক (র) বলেন, ব্যভিচারের অভিযোগকারী তাওবা করিলেও তাহার সাক্ষ্য গ্রহণ করা যাইবে না। অবশ্য সে যদি ইহা স্বীকার করে যে সে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এইরূপ মিথ্যা অভিযোগ করিয়াছিল এবং পরে তাওবাও করে, তবে তাহার সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।