Contents সূরা আন-নামৃল ৩৭১ 6 g aS TNA: LS Ae >) Das Bly ris 8 Lak, PAA RRA AFIS 1 অনুবাদ ঃ (২৭) সুলায়মান বলিল, আমি দেখিব তুমি সত্য বলিয়াছ না তুমি মিথ্যাবাদী? (২৮) যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদিগের নিকট অর্পণ কর। অতঃপর তাহাদিগের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদিগের প্রতিক্রিয়া কি? (২৯) নারী বলিল, হে পারিষদবর্গ। আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে (৩০) ইহা সুলায়মানের পক্ষ হইতে এবং ইহা পরম দয়ালু অতি দয়াবান আল্লাহ্র নামে (৩১) অহমিকা বশে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও । তাফসীর $ হুদহুদ আসিয়া হযরত সুলায়মান (আ)-কে ‘সাবা’ জাতির রাজত্ব সম্পর্কে খবর দিয়াছিলেন। তখন হযরত সুলায়মান (আ) তাহাকে যে উত্তর দিয়াছিলেন আল্লাহ্ _ তা'আলা উল্লিখিত আয়াতে উহা উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে $ LIE Se EAS pln Ll JUS “হে হুদহুদ! তুমি সত্য বলিয়াছ না কি মিথ্যা বলিয়াছ, উহা সত্বর আমি দেখিয়া লইব। Lays Bla VEG ie U5 5 peal al Tin ai A] তুমি আমার এই চিঠি লইয়া যাও এবং তাহাদের নিকট ইহা রাখিয়া তুমি দূরে সরিয়া থাক । অতঃপর তাহারা ইহার কি জবাব দেয় উহার অপেক্ষা কর । হযরত সুলায়মান (আ) বিল্কীস ও তাহার কাওমের নিকট একটি পত্র লিখিয়া হুদহুদ এর নিকট প্রেরণ করিয়াছিলেন এবং হুদহুদ উহা বহন করিয়া লইয়াছিল। কেহ কেহ বলেন, পাখীর তাহার ঠোটে করিয়া লইয়াছিল। এবং বিলকীসের দেশে বহন করিয়া তাহার প্রাসাদের তাহার একান্ত নির্জন কুটিতে জানালার ফাক দিয়া তাহার কাছে নিক্ষেপ করিয়াছিল। এবং আদব পালনার্থে হুদহুদ একপাশে সরিয়া থাকে। বিলকীস উহা দেখিয়া অস্থির হইয়া পড়ে এবং চিঠিখানা খুলিয়া পড়িতে শুরু করে। চিঠির মধ্যে যাহা ছিল তাহা এই ৪
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।