Contents ৩৬৮ তাফসীরে ইবনে কাছীর তাফসীর ঃ আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন ৪ ৷, ১-৫ ৬: অর্থাৎ হুদহুদটি অল্প সময় অনুপস্থিত থাকিয়া প্রত্যাবর্তন করিল এবং হযরত সুলায়মান (আ)-কে বলিল ৪ <; ৮০%] 5১৩৮১ আমি এমন বিষয় সম্পর্কে অবগত হইয়াছি যাহা সম্পৰ্কে না আপনি অবগত হইতে পারিয়াছেন আর না আপনা লঙ্কর ও সেনাবাহিনী । "০ ৬১১২, 5১35 ১১১/১০, আর সাবা জাতির এক নিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। ‘সাবা' হিময়ারা কাওমকে বলা হয়। তাহারা তখন ইয়ামানের শাসক গোষ্ঠী ছিল। অতএব হুদহুদ বলিলঃ 4155 81,251 ৩১৯০ ০১! আমি তাহাদের উপর একজন মহিলাকে শাসনকাৰ্য পরিচালনা করিতে পাইয়াছি। হাসান (র) বলেন, এঁ মহিলার নাম ‘বিলকীস ইবন শুরাহবীল’ ৷ কাতাদাহ (র) বলেন, বিলকীসের আম্মা ছিল এক মহিলা জিন । তাহার পায়ের শেষাংশ পশুর পায়ের মত ছিল। যুহাইর ইবৃন মুহাম্মদ (র) বলেন, সাবারাণীর নাম ছিল বিলকীস ইবন শুরাহবীল ৷ ইব্ন মালিক ইবন্ রাইয়ান (র) বলেন, তাহার আম্মার নাম ছিল ‘ফারিগা’ তিনি মহিলা জিন ছিলেন। ইবন জুরাইজ (র) বলেন, তাহার নাম ছিল বিলকীস বিনত যিসরাখ আর তাহার মাতার নাম ছিল বালতাআহ । ইব্ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্ন হাসান (র) ..... আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, বিলকীসের সহিত এক লক্ষ সৈন্য দল ছিল। এবং প্রত্যেক দলে এক লক্ষ সৈন্য ছিল। আ'‘মাশ (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন “সাবা রাণীর’ অধিনে বার হাজার সৈন্য ছিল এবং বারো হাজার প্রত্যেক দলের অধীনে এক লক্ষ যোদ্ধা ছিল৷ আবদুর রাজ্জাক (র) বলেন, মা'মার (র) কাতাদাহ (র) হইতে $৩০১২, "41:5 এর তাফসীর প্রসংগে বলেন, বিলকীসের সংসদ সভার সদস্য ছিল তিনশত বার জন ৷ তাহাদের প্রত্যেকের অধীনে দশ হাজার লোক ছিল। ‘সান্আ’ হইতে তিন মাইল দূরে ‘মা‘আরিব’ নামক দেশে তাহার রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। এই মতটি অধিক বিশুদ্ধ বলিয়া তাফসীরকারদের মৃত । £১ 4 ১,০ ৩:59, অৰ্থাৎ রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য যেই সকল বস্তুর প্রয়োজন বিলকীসের উহা সব কিছুই দান করা হইয়াছে। ১৮০%, 4] আর তাহার এক বিরাট সিংহাসন ছিল, স্বর্ণ ও নানা প্রকার মূল্যবান পাথর দ্বারা সজ্জিত ছিল। যুবাইর ইব্ন মুহাম্মদ (র) বলেন, বিলকীসের সিংহাসনটি ছিল স্বর্ণ, ইয়াকৃত, যবরজদ ও মুক্তার তৈরী ৷ উহার দৈর্ঘ্য ছিল আশি হাত ও প্রস্থ ছিল আশি হাত ৷ মহিলাগণ তাহার সেবিকা ছিল এবং ইহার জন্য ছয়শত মহিলা নিয়েজিত ছিল।
— পৃষ্ঠা ৩৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।