Contents সূরা আন-নাম্ল ৩৬৫ বলিলেন, যদি তুমি ইহা না ভাবিতে যে ইব্ন আব্বাস (রা) আমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম নহে তবে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতাম না । এই কথা বলিয়া তিনি বলিলেন, দেখ যখন কাহার ভাগ্যলিপি সমাগত হয়, তখন তাহার চক্ষু অন্ধ হইয়া যায় এবং বিবেক বুদ্ধি অচল হইয়া পড়ে । তখন নাফি বলিল, আল্লাহ্র কসম, আমি আর কখনও তোমার সহিত কুরআন সম্পর্কে ঝগড়া করিব না। হাফিয ইব্ন আসাকির (র) আবদুল্লাহ্ বারধীর এর জীবনী আলোচনা লিখিয়াছেন, তিনি একজন নেক ও সং্ব্যক্তি ছিলেন, সোমবার ও বৃহস্পতিবার তিনি নিয়মিত সাওম রাখিতেন । তাহার চক্ষু টেরা ছিল, তাহার বয়স ৮০ তে পৌছিয়াছিল। ইব্ন আসাকির স্বীয় সনদে আবু সুলায়মান ইব্ন যায়িদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি একবার আবূ আবদুল্লাহ্ বারাধীর নিকট তাহার টেরা হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে, তিনি উহার উত্তর করিলেন না। আবূ সুলায়মান তাহার নিকট কয়েক মাস যাবৎ একই প্রশ্ন করিতে লাগিলেন । ফলে একদিন তিনি বলিলেন, একবার খুরাসানে দুই ব্যক্তি তাহার নিকট বারযা নামক গ্রামে অবতরণ করিল । এবং উভয়ই তাহার নিকট তাহাদের উপত্যকায় লইয়া যাইবার জন্য পীড়াপীড়ি করিল । আমি তাহাদিগকে তথায় লইয়া গেলাম । তাহারা তথায় উপস্থিত হইয়া চুলা বাহির করিল এবং বুখুর নামক অনেক সুগন্ধি জ্বালাইতে শুরু করিল । এমনকি গোটা উপত্যকায় সুগন্ধি হইয়া উঠিল । এবং চর্তুদিক হইতে সাপ একত্ৰিত হইতে লাগিল অথচ, তাহারা নিশ্চিত বসিয়া রহিল । কোন একটি সাপের প্রতি তাহারা ক্রক্ষেপ করিল না । অবশেষে একটি সাপ আসিল উহা স্বর্ণের মত উজ্জ্বল । সাপটি দেখিয়া তাহারা দারুন প্রশান্তি লাভ করিল । তাহারা বলিল, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি আমাদের সফরকে ব্যর্থতা হইতে রক্ষা করিয়াছেন। তাহারা সাপটি ধরিয়া উহার চক্ষুতে সলাই ঢুকাইয়া নিজেদের চক্ষুর মধ্যে লাগাইল ৷ তাহাদের নিকট আমার চক্ষুতেও একটি সলা লাগাইতে অনুরোধ করিলাম । কিন্তু তারা অস্বীকার করিল। তবুও বারবার তাহাদের নিকট আমি অনুরোধ করিতে থাকিলাম এবং তাহাদিগকে ধন-সম্পদের লোভ দিলে, তাহারা আমার চচক্ষুতে সলা লাগাইল। তখন যমীন আমার কাছে আয়নার মত মনে হইতে লাগিল, উপরের জিনিস যেমন আমি দেখিতে পাইলাম যমীনের নীচের জিনিসও আমি তেমনি দেখিতে পাইলাম । তাহারা আমাকে বলিল, তুমি কিছু দূর আমাদের সংগে চল। আমি তাহাদের সংগে চলিতে লাগিলাম ৷ অবশেষে যখন তাহারা গ্রাম অতিক্রম করিল । তখন উভয়ই আমাকে উভয় দিক হইতে চাপিয়া ধরিল এবং আমাকে বাধিয়া একজন তাহার হাত আমার চক্ষুর মধ্যে
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।