তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নামূল ৩৬৩ [২1.০ 15:51, আর আমাকে আপনার পসন্দনীয় আমল করিবার তাওফীক দান করুন। LA Ye AS ll আর যখন আপনি আমাকে মৃত্যু দান করিবেন তখন আমাকে আপনার নেক বান্দাগণের অন্তর্ভুক্ত করুন । কোন কোন তাফসীরকারের মতে পিপীলিকার এ ময়দানটি সিরিয়াতে অবস্থিত । পিপীলিকাটির মাছির ন্যায় দুইটি ডানাও ছিল। এই সকল কথার তেমন কোন গুরুত্ব নাই । নাওফ বাকালী (র) হইতে বর্ণিত 8 LL Ji Sa fas SS IU অর্থাৎ হযরত সুলায়মান (আ)-এর এই পিপীলিকাটি চিতাবাঘের মত ছিল। রিওয়ায়েতের মধ্যে ১১]1 এর স্থানে ১১/1 রহিয়াছে। কিন্তু আসলে ১১! হইবে। অর্থাৎ সুলায়মান (আ) এর পিপীলিকা মাছির মত ছিল। _১ শব্দটি ভুল লিপিবদ্ধ করা হইয়াছে। মোটকথা হযরত সুলায়মান (আ) পিপীলিকার কথা বুঝিয়াছিলেন এবং উহার মন্তব্য শুনিয়া হাসিয়া ছিলেন । ইহা অতি বড় গুরুত্বের দাবী রাখে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবূ নাজীহ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার হযরত সুলায়মান (আ) পানির জন্য দুআ করিবার জন্য মাঠে বাহির হইলেন, পথে তিনি দেখিলেন, একটি পিপীলিকা চিৎ হইয়া আসমানের দিকে পা দিয়া পানির জন্য দু'আ করিতেছে। সে বলিতেছে $ বে-নিয়ায নহি । যদি তুমি পানি দান না কর তবে আমরা ধ্বংস হইয়া যাহঁৰ । ইহা শুনিয়া হযরত সুলায়মান (আ) সাথীগণকে বলিলেন, তোমরা ফিরিয়া যাও । অন্যের দু‘আর কারণে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করা হইবে৷ মুসলিম শরীফে বর্ণিত, আব্দুর রাজ্জাক (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) বর্ণনা করেন, একবার একটি পিপীলিকা একজন নবীকে ' দংশন করিল, ফলে তিনি পিপীলিকার পূর্ণ এলাকা জ্বালাইয়া দেওয়া হুকুম দিলেন এবং তীহার হুকুমে সকলকে জ্বালাইয়া দেওয়া হইল । অতঃপর নবীর প্রতি আল্লাহ্‌ তা'আলা ওহী প্রেরণ করিলেন, ‘একটি পিপীলিকা তোমাকে দংশন করেছে বলিয়া তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণাকারী পূর্ণ একটি প্রাণী জাতিকে ধ্বংস করিয়া দিলে। এ একটি পিপীলিকা মারিলেন না কেন যে তোমাকে দংশন করিয়াছিল?

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।