তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নামূল ৩৬১ লোকের এই উক্তি যে, হযরত সুলায়মান এর পূর্বে জীবযন্তু ও মানুষের মতই কথা বলিত ৷ তাহাদের এই মন্তব্য সম্পূর্ণ মূর্খতার উপর নির্ভরশীল । যদি বাস্তবিক বিষয়টি এমন হইত তবে হযরত সুলায়মান (আ)-এর আর কি বৈশিষ্ট ছিল । কারণ তিনি ছাড়াই অন্যান্য সকলে তো পাখী ও জীবজন্তুর কথাবার্তা শুনিত এবং তাহাদের কথাবার্তা বুঝিত । বস্তুত তাহাদের এই মন্তব্য ঠিক নহে । প্রাণীকূলের সৃষ্টি আদী হইতে এই পর্যন্ত একই নিয়মে ও একই পদ্ধতিতে সৃষ্টি করা হইয়াছে । বস্তুতঃ হযরত সুলায়মান (আ)-কে আল্লাহ্‌ পাখী-পক্ষী ও মাঠে ময়দানে জীবজন্তুর কথা বুঝিবার ক্ষমতা দান করিয়াছিলেন । এই কারণে ইরশাদ হইয়াছে ৪ | eh Je Csi nb Ges Cle lin el পাখীর ভাষা আমাদিগকে শিক্ষা দেওয়া হইয়াছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সব কিছুই দান করা হইয়াছে ৪,11 25,4] 15৯ "| অবশ্যই আমাদের উপর ইহা সুস্পষ্ট অনুগ্রহ । ইমাম আহমাদ (র) বলেন, কুতায়রা (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, হযরত দাউদ (আ) ছিলেন অত্যধিক মর্যাদা সম্পন্ন । তিনি ঘরের বাহিরে যাইতেন সমস্ত দ্বার রুদ্ধ হইত । অতএব কেহই তাহার ঘরে প্রবেশ করিত সক্ষম হইত না। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, একবার হযরত দাউদ (আ) ঘর হইতে বাহির হইলেন এবং সমস্ত দ্বার বন্ধ করা হইল । অতঃপর তাহার একজন স্ত্রী হঠাৎ বাড়ীর মধ্যে তাকাইয়া দেখিতে পাইলেন যে মধ্যে ভাগে এমন একজন পুরুষ দন্ডায়মান । হযরত দাউদ (আ)-এর স্ত্রী বলিলেন, এই লোকটি কিভাবে বাড়ীর মধ্যে প্রবেশ করিল । অথচ, সকল দরজা রুদ্ধ । আল্লাহ্র কসম, হযরত দাউদ (আ)-এর নিকট তো আমরা বড়ই লাঞ্চিত হইব । কিছুক্ষণ পর হযরত দাউদ (আ) যখন ঘরে প্রবেশ করিলেন, তখন ও এ পুরুষ লোকটি বাড়ীর দণ্ডায়মান । হযরত দাউদ (আ) তাহাকে দেখিয়া জিজ্ঞাস করিলেন, তুমি কে? লোকটি বলিল, আমি সেই ব্যক্তি যে কোন বাদশাহকে ভয় করে না এবং কোন প্রতিবন্ধক তাহাকে বাধা প্রদান করিতে পারে না। তখন হযরত দাউদ (আ) তাহাকে বলিলেন, আল্লাহ্র কসম, নিশ্চয় আপনি ‘মালাকুল মাওত’ আল্লাহর নির্দেশকে আমি স্বাগত জানাই । অতঃপর হযরত দাউদ (আ) কম্বল মুড়ি দিয়া শয়ন করিলেন। এবং তাহার রূহ্‌ কবয করা হইল এবং তখন সূর্য উদয় হইল । হযরত সুলায়মান (আ) পাখীকে বলিলেন, তোমরা হযরত দাউদ (আ) এর উপর ছায়া করিয়া রাখ। পাখী দল তীহার উপর এমনি ছায়া করিয়া রাখিল যে সারা যমীন অন্ধকারচ্ছন্ন হইল । অতঃপর হযরত সুলায়মান (আ) পাখী দলকে বলিলেন, তোমরা এক এক করিয়া তোমাদের ডানা গুটাইয়া লও । হযরত আবু হুরায়রা (র) বলেন, পাখী দল ইবন কাছীর-_৪৬ (৮ম)

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।