তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৬ তাফসীরে ইবনে কাছীর হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীসটি মুসনাদ পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। ইহার রাবীগণের মধ্যে ইমাম মুসলিম (র) আরোপিত সকল শর্তসমূহ পাওয়া যায়। কিন্তু তবুও ইমাম নাসাঈ (র) উহার মারফু হওয়া ভুল বলিয়াছেন এবং মুরসালরূপে বর্ণিত হাদীসটি বিশুদ্ধ বলিয়া বলিয়া মন্তব্য কম্য়াছেন। ইমাম আবূ দাউদ (র) ..... ইব্‌ন আব্বাস (রা)-এর মাধ্যমে নবী করীম (সা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। এই সূত্র ভাল । ইমাম নাসাঈও বর্ণনা করিয়াছেন। মুহাদ্দিসগণ এই হাদীস সম্পর্কে মতপার্থক্য করিয়াছেন। যেমন ইমাম নাসাঈ (র) হাদীসকে যাঈফ বলিয়াছেন এবং ইমাম আহমাদ (র) মুনকার বলিয়াছেন ইব্ন কুতায়বা (র) বলেন, হাদীসে বিদ্যমান ১১০১ +; ০১০১ এর অর্থ হইল, স্তর লোকটি সকলকেই দান করিত । বস্তুত সে বহু দানশীলা স্ত্রী লোক ছিল। এবং ইমাম নাসাঈ (র) তাহার সুনান গ্রন্থে কাহারো এই মত বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু এই ব্যাখ্যার প্রতিবাদ করিয়া বলা হয় যে, যদি হাদীসাংশের অর্থ ইহাই হইত, তবে ১০ ১ ১4৭১5 ৬ বলা হইত। কেহ কেহ হাদীসের অর্থ ইহাও করিয়াছেন যে, সেই স্্রীলোকটি চরিত্র এইরূপ মনে হইত যে, সে যেই কোন লোকের সহিত অপকর্ম করিতে প্রস্তুত । অর্থ ইহা নহে যে, সে এইরূপ করিত কারণ স্ত্রী লোকটি যদি সত্যিসত্যি ব্যভিচারিণী হইত, তবে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে উপভোগ করিতে অনুমতি দিতেন না । কিন্তু তাহার চরিত্র যখন ব্যভিচারের প্রতি ঝৌকা ছিল এই কারণে প্রথম তো তিনি তাহাকে ত্যাগ করিতে নির্দেশ দিলেন। কিন্তু পরক্ষণে যখন তিনি জানিতে পারিলেন, যে লোকটি তাহাকে ত্যাগ করিয়া ধৈর্যধারণ করিতে পারিবে না, কারণ সে তাহাকে অত্যধিক ভালবাসে । অতএব তিনি তাহাকে ভোগ করিতে অনুমতি দিলেন। যেহেতু স্ত্রী লোকটির সহিত তাহার ভালবাসা মিশ্রিত এবং স্ত্রী লোকটির ব্যাভিচারে লিপ্ত হওয়াটা অনিশ্চিত । অতএব কেবল সন্দেহের কারণে তাহাকে ত্যাগ করিয়া একটি নিশ্চিত ক্ষতির সম্মুখীন হওয়া সংগত নহে। উলামায়ে কিরাম বলেন, যখন কোন ব্যভিচারিণী তাওবা করে তখন তাহাকে বিবাহ করা জায়িয। যেমন ইমাম আবু মুহাম্মদ ইবন আবূ হাতিম (র) বলেন, আবূ সাঈদ আল-আশাজ্জ (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, এক ব্যক্তি তাহার তাহাকে তাওবা করিবার তাওফীক দান করিয়াছেন, এখন আমি তাহাকে বিবাহ করিতে চাই । আমার এই ইচ্ছা জানিতে পারিয়া কিছু লোক আমাকে বলিল, “ব্যভিচারী ব্যক্তি কেবল ব্যভিচারিণী কিংবা মুশরিক স্ত্রী লোককে বিবাহ করে” । তখন হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, “আয়াতের অর্থ উহা নহে, যাহা তাহারা বলিয়াছে। এখন তুমি তাহাকে বিবাহ করিতে পার । ইহাতে যদি কোন গুনাহ হয় তবে উহা আমারই হইবে” ।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।