তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আশ-শু'আরা ৩৪৭ প্রকার কবিদের অন্তর্ভুক্ত । ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জরির (র) মুহাম্মদ ইব্‌ন ইসহাক হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) আবূ সাঈদ আশাজ্জ (র) ..... ও বনু নওফিলের আযাদ করা গোলাম আবূল হাসান হইতে বর্ণিত । যখন আলোচ্য আয়াতটি অবতীর্ণ হইল, তখন হাস্‌সান ইব্‌ন সাবিত ও আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহাহ (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে কাদিতে কঁদিতে উপস্থিত হইলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) আয়াতটি পাঠ করিয়া যখন Lat 51 55/%। পৰ্যন্ত পৌছলেন তখন তিনি বলিলেন, তোমরা হইলে এই দলৰ্ভুক্ত কবি, যাহারা ঈমান আনিয়াছে ও নেককাজ করে। হযরত ইব্‌ন আব্বাস (র) ইকরিমাহ, মুজাহিদ, কাতাদাহ, যায়িদ ইব্‌ন আসলাম (র) বং আরো অনেকে এই ব্যাখ্যা পেশ করিয়াছেন যে, ॥/! ১১০1 5২3413 দ্বারা মুমিন ore we CUE AA GPL SHAUEEY St UIE ¢ OSE SEA যাহাদের কথা ইহার পূর্বে উল্লেখ করা হইয়াছে। কিন্তু এখানে প্রশ্ন হয় যে, সূরা শু'আরা মক্কায় অবতীর্ণ, অতএব মদীনায় আনসার কবিগণ সম্পর্কে এই সূরার আয়াত অবতীর্ণ হইতে পারে কি করিয়া? ইহার উত্তর এই যে, যেহেতু উপরোল্লিখিত হাদীসগুলে মুরসাল পদ্ধতিতে বর্ণিত, অতএব উহার প্রতি পূর্ণ আস্থা স্থাপন করা যায় না। তবে উল্লিখিত হাদীসের ভিত্তিতে আনসার কবিগণের সম্পর্কে আলোচ্য আয়াতটি অবতীর্ণ না হইলেও কিন্তু তাহারা আয়াতের অন্তর্ভুক্ত । এমনকি এ সকল জাহিলী কবিগণ ও আয়াতের অন্তর্ভূক্ত, যাহারা এক কালে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিন্দামূলক কবিতা রচনা করিত ও আবৃত্তি করিত কিন্তু পরবর্তীকালে তাহারা তাওবা করিয়া ইসলাম গ্রহণ করিয়া তাহাদের জীবনের মোড় ঘুরাইয়াছে এবং তাহাদের যেই কবিতা এক সময় ইসলাম ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিন্দায় ভরপুর ছিল, পরবর্তীকালে সেই কবিতা দ্বারা ইসলামের ও রাসূলুল্লাহ (সা)-এর প্রশংসা করিয়া পূর্বের ক্ষতিপূরণ করিয়াছে। আব্দুল্লাহ ইব্‌ন যাব্‌‘আরী ইসলাম গ্রহণ করিয়া পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) নিন্দা করিতেন কিন্তু ইসলাম গ্রহণ করিবার পর তিনি তাহার প্রশংসায় পঞ্চমুখ হইলেন । অনুরূপভাবে আবূ সুফিয়ান ইব্‌ন হারব ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরম শত্রু ছিলেন। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচাত ভাই হওয়া সত্ত্বেও কবিতার মাধ্যমে তাহার নিন্দা করিয়া বেড়াইতেন। কিন্তু ইসলাম গ্রহণ করিবার পর তাহাকে তিনি প্রাণ প্রিয় বানাইলেন। এবং তাহার প্রশংসামূলক কবিতা রচনা ও আবৃত্তি

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।