Contents ৩৪২ তাফসীরে ইবনে কাছীর নিকট পেশ করে। যেহেতু চুরি করিয়া শ্রুত কথাটি সত্য প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে মিলিত সকল কথাই তাহারা সত্য বলিয়া বিশ্বাস করে। যেমন ইমাম বুখারী (র) ..... উরওয়া ইব্ন যুবাইর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, হযরত আয়েশা (রা) বলেন, একবার লোকজন রাসূলুল্লাহ (সা)-এর নিকট কাহিনদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন £ 5,15! 4! তাহারা কোন বস্তু নহে অর্থাৎ তাহারা বিভ্রান্ত । তাহারা বলিল, এ সকল লোক এমন কিছু কথা ও বলে যাহা সত্য বলিয়া প্রমাণিত হয়। তখন তিনি বলিলেন ৪ oes ee 0 LK le bos D8 Ue SL EL 50 “এ সত্য কথাটি হইল কোন জীনের কুড়াইয়া আনা কথা । অতঃপর সে মুরগীর মত করকরাইয়া তাহার কোন বন্ধুকে শুনাইয়া দেয় এবং এঁ বন্ধুটি উহার সহিত আরো একশতটি মিথ্যা মিলাইয়া অন্যের নিকট বর্ণনা করে” । ইমাম বুখারী (র) আরো বলেন, হুমায়দী (র) ..... হযরত আবু হুরায়ারা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্ আসমানে যখন কোন কথা সিদ্ধান্ত খৃহণ করেন, তখন ফিরিশতাগণ আদব সহকারে তাহাদের বাহু অবনত করে। তখন তাহারা এমন শব্দ শুনিতে পায় যেমন কোন পাথরের উপর জিঞ্জিরের শব্দ শ্রুত হয়। যখন তাহারা নিবিষ্ন বলে সত্য বলিয়াছেন। তিনিই বড়ই মহান । তাহাদের আলাচনা কান চুরি করিয়া ও শুনিবার জন্য জিনদের একটি দল একের উপর এক দল আসমান পর্যন্ত পৌছিয়া যায় এবং ফিরিশতাগণের আলোচনা হইতে একটি আধটি কথা শুনিয়া একের পর একজন জিনকে শুনাইয়া দেয় । এমন কি তাহারা এ কথাটি কোন যাদুকর কিংবা কাহিনের নিকট বলিয়া দেয়। তখন এমন হয় যে নিচের জীনকে শুনাইবার পূর্বেই নিক্ষিপ্ত আগুনের পিণ্ড তাহাকে আঘাত হানে। আবার কখনও আঘাতের পূর্বেই পৌছাইয়া দেয়। কিন্তু উহার সহিত আরো এক শতটি মিথ্যা মিলিত হইয়া মানুষের কাছে পৌছাইয়া যায়। যেহেতু আসমান হইতে চুরি করা কথাটি সত্য বলিয়া প্রমাণিত হয়। সুতরাং মানুষ অন্যান্য কথা সত্য বলিয়া বিশ্বাস করে। হাদীসটি কেবল ইমাম বুখারীই বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) যুহরী (র) হইতে এবং তিনি কিছু সংখ্যক আনসার হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) বলেন, লাইস (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন £ ফিরিশতাগণ মেঘমালার মধ্যে দুনিয়ার
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।