তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আন-নূর ৩৫ ব্যক্তির উপর বেহেশত হারাম করিয়াছেন- যেই ব্যক্তি মদ্য পানে অভ্যস্থ, যেই ব্যক্তি করে। আবু দাউদ তয়ালিসী (র) তাহার মুসনাদ গ্রন্থ উল্লেখ করিয়াছেন, শু‘বা (র) .:... আন্মার ইব্‌ন ইয়াসির (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ ৩,১১ ১২11 J২১, ১, দাইউস কখনও বেহেশৃতে প্রবেশ করিবে না। অত্র হাদীস পূর্ববর্তী সকল হাদীস সমূহের সমর্থন করে। ইমাম ইব্ন মাজাহ (র) বলেন, হিশাম ইব্‌ন আম্মার (র) ..... হযরত আনাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা-কে ইরশাদ করিতে শুনিয়াছি $ weed A CSS le alb as it HL Se “যেই পাক পবিত্র হইয়া আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ লাভ করিতে ইচ্ছা করে সে যেন আযাদ মহিলা বিবাহ করে” । হাদীসটির সনদে কিছু দুর্বলতা রহিয়াছে। ইমাম আবূ নসর ইসমাঈল ইব্‌ন হাম্মাদ আল-জাওহারী (র) তীহার কিতাব “আল সিহাহ্‌ ফিল-লুগাত” এ উল্লেখ করিয়াছেন, ‘দাউস’ বলা হয় বে-গায়রাত ও মানসম্ত্রম বোধশূণ্য ব্যক্তিকে ৷ ইমাম নাসাঈ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল ইব্ন উলাইয়াহ্‌ (র) ..... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, আমার স্ত্রী আমার অতি প্রিয়, কিন্তু সে সকলের সহিত কাম চরিতার্থ করে । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তুমি তাহাকে তালাক দাও । সে বলিল, তাহাকে ত্যাগ করিয়া আমি ধৈর্যধারণ করিতে পারিব না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আচ্ছা তবে তুমি উহাকে উপভোগ কর । ইমাম নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নহে। আবদুল কারীম নামক রাবী হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নহে। হারুন তাহা অপেক্ষা অধিক নির্ভরযোগ্য । কিন্তু তাহার বর্ণিত হাদীস মুরসাল । তবুও তাহার বর্ণিত হাদীস আবদুল কারীমের বর্ণিত হাদীস অপেক্ষা অধিক বিশুদ্ধ । ইব্‌ন কাসীর (র) বলেন, আবদুল কারীমই ইব্‌ন আবুল মুখারিক নামে পরিচিত । তিনি বাসরার অধিবাসী ও তাবিঈ । কিন্তু তিনি হাদীস শাস্ত্রে দুর্বল । হারূন ইব্ন রাইহান যিনি একজন তাবিঈও নির্ভযোগ্য রাবী, তাহার বিরোধিতা করিয়াছেন। হারূন ইব্‌ন রাইয়ানের বর্ণিত মুরসাল হাদীসই অধিক গ্রহণযোগ্য ৷ যেমন ইমাম নাসাঈ (র) মন্তব্য করিয়াছেন । কিন্তু ইমাম নাসাঈ (র) তালাক অধ্যায়ে ইসহাক ইব্ন রাহওয়ায় (র) .....

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।