তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আশ-শু'আরা ৩৩৭ আহমদ ইব্‌ন আবদুল জব্বার (র) বলেন, ইব্‌ন ইসহাক (র) রিওয়ায়েতটি ..... আবদুল্লাহ ইব্‌ন হারিস (র) হইতে বর্ণনা করিয়াছেন। আবূ জা‘ফর ইব্‌ন জরীর (র) ইব্ন হুমাইদ (র) ..... হযরত আলী (রা) হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্যই শেষে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন এবং তাহা হইল, ‘আর আমার প্রতিপালক আমাকে তাহার প্রতি তোমাদিগকে দাওয়াত দিতে হুকুম করিয়াছেন, অতএব তোমাদের এমন কে আছে, যে আমার ভাই হইয়া আমার সাথী হইবে এবং এই বিষয়ে আমার সহায়তা করিবে’ । হযরত আলী (রা) বলেন, ইহা শুনিয়া সকলেই নীরব রহিল । কিন্তু আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি আপনার সাহায্যকারী হইব। অথচ আমি তাহাদের মধ্যে হইতে সকলের ছোট ছিলাম । রাসূলুল্লাহ্‌ (সা) আমার কাধ ধরিয়া বলিলেন, এই আমার ভাই ও সাথী । অতএব তোমরা তাহার কথা শুন ও অনুকরণ কর ইহা শুনিয়া তাহারা সকলেই হাসিয়া উঠিল এবং আবূ তালেবকে বলিল, তোমাকে তো মুহাম্মদ তোমার পুত্রের কথা শুনিতে ও তাহার অনুকরণ করিতে আদেশ দিয়াছে । রিওয়ায়েতটি কেবল আবদুল গফ্্‌ফার ইব্‌ন কাসিম (র) বর্ণনা করিয়াছেন। কিন্তু সে পরিত্যয্য, মিথ্যুক ও শীয়া। আলী ইব্ন মদীনী (র) তাহাকে মিথ্যা হাদীস রচনাকারী বলিয়া অভিযুক্ত করিয়াছেন। সকল ইমাঞ্ তাহাকে দুর্বল বলিয়াছেন। (অপর সূত্র) ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... ইব্‌ন হারিস (র) হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত আলী (রা) বর্ণনা করিয়াছেন, যখন ১১1, "১531 ৩5,",5,০ অবতীৰ্ণ হইল । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে আলী একটি বক্রী পাও ও এক ছা‘ খাদ্য ও এক পাত্র দুধের ব্যবস্থা কর । আমি নির্দেশ পালন করিলাম অতঃপর তিনি আমাকে বলিলেন, বনু হাশেমকে ডাকিয়া আন । তাহাদের সংখ্যা তখন ছিল চল্লিশ কিংবা একজন কম বেশী হইতে পারে। তাহাদের মধ্যে দশ জন এমনও ছিল . যাহাদের প্রত্যেকেই পুরা বক্রী ঝোলসহ খাইয়া ফেলিতে পারে। তাহাদের কাছে যখন গোশ্তের পাত্র আনা হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) উহার উপরের একটি টুক্রা লইয়া বলিলেন, তোমরা খাইতে শুরু কর । তাহারা আহার শুরু করিল এবং পরিতৃপ্ত হইয়া আহার শেষ করিল । কিন্তু পাত্রের গোশৃত হইতে একটুও কমিল না। অতঃপর আমি তাহাদের সম্মুখে দুধের পাত্র হাযির করিলাম এবং তাহারা উহা হইতে পরিতৃপ্ত হইয়া পান করিল। হযরত আলী (রা) বলেন, উহা হইতেও অবশিষ্ট থাকিল । তাহারা যখন পানাহার হইতে অবসর হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) কথা বলিতে ইচ্ছা করিলেন, কিন্তু তাহার কথা বলিবার পূর্বে তাহারা বলিয়া উঠিল, আজকের মত যাদু আর কখনও দেখি নাই । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) নীরব হইয়া গেলেন। রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় বলিলেন, ইব্‌ন কাছীর__৪৩ (৮ম)

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।