Contents ৩৩৬ . তাফসীরে ইবনে কাছীর খাবারের বড় পাত্র পেশ করিলাম ৷ রাসূলুল্লাহ্ (সা) উহা হইতে এক টুক্রা লইয়া উহা দাত দ্বারা দ্বিখণ্ডিত করিয়া পুনরায় খাবারের পাত্রের এক পাশে রাখিয়া দিলেন। অতঃপর তিনি সকলকে উহা হইতে আহার করাইলেন। সকলে আহার করিয়া পরিতৃপ্ত হইল । অথচ খাবারের পাত্রে তাহার আঙ্গুলী সমূহের চিহ্ন দেখা যায় । উহা হইতে একটু কমিল না। অথচ তাহাদের একজনই পূরা খাবার খাইয়া থাকে। ইহার পর রাসূলুল্লাহ্ (সা) তাহাদিগকে দুধ পান. করাইতে বলিলেন । তাহারা দুধের পাত্র হইতে পান করিয়া সকলেই তৃপ্ত হইল । অথচ পাত্রের যেই দুধ ছিল উহা তাহাদের একজনই পান করিয়া শেষ করিতে পারে। খাবার শেষে রাসূলুল্লাহ্ (সা) যখন তাহাদের সহিত কথা বলিতে চাহিলেন, তখন আবূ লাহবই অগ্রে এই বলিয়া উঠিল, মুহাম্মদ তো তোমাদিগের উপর বেশ যাদু চালাইয়াছে। ইহার পর তাহারা সকলেই উঠিয়া চলিয়া গেল৷ কিন্তু রাসূলুল্লাহ্ (সা) তাহাদের সহিত কোনই কথাই বলিতে পারিলেন না। অতএব দ্বিতীয় দিন রাসূলুল্লাহ্ (সা) পুনরায় হযরত আলী (রা)-কে প্রথম দিনের মত বক্রীর গোশত ও দুধের ব্যবস্থা করিয়া সকলকে দাওয়াত করিতে বলিলেন । হযরত আলী (রা) বলিলেন, আমি তাহার আদেশ পালন করিলাম । খাবার ও দুধের ব্যবস্থা করিলাম । তাহারা সকলে একত্রিত হইল । এবং প্রথম দিনের মতই পানাহার করিল। অর্থাৎ এ অল্প খাবার ও দুধ সকলেই তৃপ্ত হইয়া পানাহার করিল অথচ, উহা তাহাদের একজনই খাইতে পারে। আজও যখন রাসূলুল্লাহ্ (সা) তাহাদের সহিত কথা বলিতে ইচ্ছা করিলেন, তখন আবূ লাবাবই প্রথম বলিয়া উঠিল। মুহাম্মদ তো খুব যাদু করিয়াছে । ইহার পর তাহারা সকলে উঠিয়া চলিয়া গেল। কিন্তু রাসুলুল্লাহ্ (সা) আজও তাহাদের সহিত কথা বলিতে পারিলেন না । পরবর্তীকালে তিনি হযরত আলী (রা)-কে বলিলেন, হে আলী! আজ তুমি আবারও আমাদের জন্য গতকালের মত পানাহারের ব্যবস্থা কর। এই ব্যক্তি (আবূ লাহব) তো সব কিছু উলট পালট করিয়া দিল। লোকজনের সহিত সে আমাকে কথা বলিতে দিল না। হযরত আলী (রা) বলেন, আমি পূর্বের মত পানাহারের ব্যবস্থা করিয়া এ লোকজনকে একত্রিত করিলাম ৷ রাসূলুল্লাহ্ (সা) ও তাহাদিগকে পূর্বের ন্যায় আপ্যায়ন করিলেন । তাহারা পরিতৃপ্ত হইয়া পানাহার করিল । আল্লাহ্র কসম! তাহাদের সকলের জন্য যেই পরিমাণ খাবার ও দুধের ব্যবস্থা করা হইয়াছিল উহা তাহাদের একজনের জন্য যথেষ্ট ছিল৷ রাসূলুল্লাহ্ (সা) তাহাদিগকে বলিলেন, হে বনু আব্দুল মুত্তালিব। আমি গোটা আরবে এমন একজন যুবককেও জানি না আমার চাইতে উত্তমবস্তু তোমাদের জন্য পেশ করিয়াছে। আমি তোমাদের জন্য ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লইয়া আসিয়াছি।
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।