Contents সূরা আশ-শু'আরা ৩৩৫ এবং আহারের পর যাহা অবশিষ্ট থাকিল উহা দেখিয়া মনে হইল যেন খাবারে তাহারা স্পর্শই করে নাই । অতঃপর এক পেয়ালা দুধ উপস্থিত করা হইল, উহা হইতে তাহারা ও পরিতৃপ্ত হইয়া পান করিল এবং যাহা অবশিষ্ট থাকিল উহা মন হইল যেন তাহারা উহাতে স্পর্শ করে নাই । অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, হে বনু আবদুল মুত্তালিব! আমি বিশেষভাবে তোমাদের প্রতি এবং সাধারণভাবে সকল মানব জাতির প্রতি প্রেরিত হইয়াছি। এখন যে আলৌকিক ঘটনা ঘটিল উহা তোমরা দেখিতে পাইলে । তোমাদের মধ্যে এমন কেহ কি আছে, যে আমার হাতে বায়'আত করিবে এই শর্তে যে, সে আমার ভাই ও সাথী হইবে । রাবী হযরত আলী (রা) বলেন, ইহার উত্তরে কেহই কিছুই বলিল না । অতঃপর আমি দণ্ডায়মান হইয়া তাহার নিকট পৌছলাম অথচ, আমি ছিলাম উহাদের মধ্যে সর্বকনিষ্ঠ । তিনি আমাকে বলিলেন, তুমি বসিয়া পড়, হযরত আলী (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তিনবার এই রূপ বলিলেন এবং প্রতিবারই আমি তাহার নিকট পৌছিলে তিনি আমাকে বসিতে বলিতেন, কিন্তু তৃতীয়বার তিনি আমার হাতের উপর হাত রাখিয়া বায়‘আত গ্রহণ করিলেন। ইহা হইতে দীর্ঘ অপর একটি সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। যেমন হাফিয আবূ বাকর বায়হাকী (র) বলেন, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ (র) ..... হযরত আলী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন ৭] 202 AAS LE SNE ie Ul ১০% ৭]। ১ ৬১০5/ অবতীৰ্ণ হইল, তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আমি জানি, যদি এখন আমার কাওমের নিকট এই পয়গাম লইয়া যাই তবে তাহারা আমার সহিত অবাঞ্ছিত ব্যবহার করিবে । অতএব আমি কিছুক্ষণ নীরব রহিলাম ৷ কিন্তু কিছুক্ষণই পরই জিবরাঈল (আ) আমার কাছে আসিলেন। তিনি বলিলেন, হে মুহাম্মদ! যদি আপনি আদেশ পালন না করেন, তবে আপনাকে শাস্তি ভোগ করিতে হইবে । অতঃপর রাসূলুল্লাহ্ (সা) আমাকে বলিলেন, হে আলী! আল্লাহ্ তা'আলা আমাকে আত্মীয়-স্বজনকে সতর্ক করিবার জন্য নির্দেশ দিয়াছেন। কিন্তু এই জানিয়া যে, যদি এই মূহুর্তেই আমি আমি নীরব রহিয়াছি কিন্তু জীব্রাঈল (আ) আসিয়া আমাকে সতর্ক করিয়াছেন যে, যদি আমি আল্লাহ্র হুকুম পালন না করি তবে শাস্তি ভোগ করিতে হইবে । অতএব হে আলী! তুমি একটি বক্রীর গোস্ত পাকাইয়া প্রস্তুত কর । এক এক দুধ ও প্রস্তুত রাখ । অতঃপর বনু আব্দুল মুত্তালিবকে ডাকিয়া. একত্রিত কর । আমি তাহার নির্দেশ পালন করিলাম ৷ তাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট একত্রিত হইল । তাহাদের মোট সংখ্যা ছিল চল্লিশ জন কিংবা একজন কমবেশী হইতে পারে। তাহাদের মধ্যে তাহার চাচা আবূ তালিব, আবূ লাহাব, হামযা, এবং আব্বাসও ছিলেন। আমি তাহাদের সম্মুখে
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।