Contents সূরা আশ-শু'আরা ৩৩৩ “সারা দিনই তোমার বিনাশ হউক । তুমি কি কেবল ইহার জন্যই ডাকিয়াছ”? এবং তখন এই আয়াত অবতীর্ণ হইল ts JAEGER ইমাম বুখারী মুসলিম তিরমিযী ও নাসাঈ (র) আ'মাশ (র) হইতে একাধিক সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। (২) ইমাম আহমাদ (র) বলেন, ওয়াকী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন ০ )3১। 45,০ ,১১/, অবতীর্ণ হইল; তখন রাসূলুল্লাহ্ (সা) দণ্ডায়মান হইয়া বলিলেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ! হে সাফীয়্যাহ বিনতে আব্দুল মুত্তালেব, হে আব্দুল মুত্তালিবের সম্তানগণ ৷ আল্লাহ্ দরবারে .আমি তোমাদের জন্য কিছুই করিতে পারিলম না । অবশ্য আমার মাল হইতে যাহা ইচ্ছা প্রার্থনা করিতে পার । হাদীসটি কেবল ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। (৩) ইমাম আহমাদ (র) বলেন, মু‘আবীয়াহ ইব্ন আম্র (র) ..... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যখন ১১১১ 45), ১১51, অবতীৰ্ণ হইল, তখন রাসূলুল্লাহ্ (সা) বিশিষ্ট সাধারণ সকল কুরাইশকে ডাকিলেন, তিনি বলিলেন, হে কুরাইশগণ! তোমরা নিজের সত্তাকে আগুন হইতে রক্ষা কর। হে বনু কা'ব, তোমরা স্বীয় সত্তাকে আগুন হইতে বাঁচাও ৷ হে বনু হাশিম! তোমরা নিক সত্তাকে আগুন হইতে মুক্ত কর। হে বনু আবদুল মুত্তালিব! তোমরা নিজ সত্তাকে আগুন হইতে রক্ষা কর। হে ফাতেম বিনতে মুহাম্মদ (সা)*তুমি নিজেকে আগুন হইতে রক্ষা কর। আমি আল্লাহ্র দরবারে তোমাদের জন্যই কিছুই করতে পারিব না। অবশ্য তোমাদের সহিত যে আমার আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে উহার জন্য তোমাদের পার্থিব হক আমি পূর্ণ করিব । ইমাম মুসলিম ও ইমাম তিরমিযী (র) আবদুল মালিক ইব্ন উমাইর (র) হইতে অত্র সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে ইমাম তিরমিযী (র) বলেন, অত্র সূত্রে হাদীসটি গরীব । ইমাম নাসাঈ (র) মূসা ইব্ন তাল্হা (র)-এর সূত্রে হাদীসটি মুরসালরূপে বর্ণনা করিয়াছেন। সনদে তিনি আবু হুরায়রা (রা)-এর উল্লেখ করেন নাই । তবে মুত্তালিলরূপে বর্ণিত হওয়াই বিশুদ্ধ । ইমাম বুখারী ও মুসলিম (র) ইমাম যুহরী (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, ইয়াযীদ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন £ হে বন আবদুল মুত্তালিব । তোমরা আল্লাহর আযাব হইতে নিজেকে বাচাইয়া রাখ । হে সাফীয়্যাহ! হে ফাতেমা তোমরা নিজেকে আল্লাহ্র আযাব হইতে বাচাইয়া রাখ । আল্লাহ্র দরবারে আমি তোমাদের কোন উপকার করিতে পারিব না। আমার মাল হইতে তোমরা যাহা ইচ্ছা চাহিয়া লও । অত্র সূত্রে কেবল ইমাম আহমাদ-ই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আর তিনি মু'আবিয়াহ (র)
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।