Contents সূরা আন-নূর ৩৩ ইমাম আহমাদ (র) বলেন, আরিস (র) .... হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একদা এক মু'মিন ব্যক্তি উন্মে মাহযুল নামক একজন ব্যভিচারিণী স্ত্রী লোককে বিবাহ করিবার জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অনুমিত প্রার্থনা করিল, তখন রাসূলুল্লাহ্ (সা) তাহাকে এই আয়াত পাঠ করিয়া শোনাইলেন ৪ SSP PILES YN CNG Sie SLT Yl 3 ll ball de USPS Ue “ব্যভিচারী ব্যক্তি কেবল ব্যভিচারিণী কিংবা মুশরিক স্ত্রী লোককে বিবাহ করে এবং ব্যভিচারিণী ও মুশরিক স্ত্রী লোক কেবল ব্যভিচারী কিংবা মুশরিক পুরুষকে বিবাহ করে এবং মু'মিনদের উপর ইহা হারাম করা হইয়াছে” । ইমাম নাসাঈ (র) বলেন, আমর ইব্ন আদী (র) ..... আবদুল্লাহ্ ইব্ন আম্র (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার উন্বমে মাহযুল নাম একজন স্ত্রী লোককে একজন সাহাবী বিবাহ করিতে ইচ্ছা করিলে,এই আয়াত অবতীর্ণ হয়। ইমাম তিরমিযী (র) বলেন, আবৃদ ইব্ন হুমাইদ (র) ..... আমর ইব্ন শু'আই'ব; তাহার আব্বা হইতে এবং তিনি তাহার দাদা হইতে বর্ণিত । তিনি বলেন, মারসাদ ইবৃন আবূ মারসাদ নামক এক ব্যক্তি মঙ্কায় বাস করিত। সে মক্কা হইতে মুসলমান কয়েদীদিগকে মদীনায় নিয়া আসিত। মক্কায় এক ব্যভিচারিণী স্ত্রীলোক ছিল । যাহার নাম ছিল ‘আনাক’ ৷ মারসাদ -এর সহিত তাহার বন্ধুত্ব ছিল। একবার মারসাদ একজন কয়েদীকে মক্কা হইতে মদীনায় নিয়া আসিবে বলিয়া ওয়াদা করিয়াছিল । মারসাদ বলেন, অতএব আমি তাহাকে আনিবার জন্য মন্কার একটি কারাগারের প্রাচীরের নিচে পৌছিলাম ৷ জ্যোৎসা রাত ছিল। এমন সময় আনাক আসিয়া আমাকে দেখিতে পাইল । সে আমাকে চিনিতে পারিয়া জিজ্ঞাসা করিল, মারসাদ! আমি বলিলাম, হা, মারসাদ। সে আমাকে স্বাগত জানাইয়া বলিল, আস রাত্রে আমার কাছেই অবস্থান করিবে। আমি বলিলাম, আনাক! আল্লাহ ব্যভিচারকে হারাম করিয়াছেন। তখন সে আমার প্রতি রাগান্বিত হইয়া চিৎকার করিয়া মন্কধাবাসীগণকে আমার আগমন বার্তা পৌছাইয়া দিল। সে বলিল, হে মক্কার লোকেরা! এই মারসাদ তোমাদের কয়েদীদিগকে গোপনে লইয়া যায়'। তাহার চিৎকার শুনিয়া আট ব্যক্তি আমার পশ্চাতে ছুটিল । আমি নিরুপায় হইয়া একটি বাগানে প্রবেশ করিয়া একটি গুহায় আশ্রয় গ্রহণ করিলাম । তাহারাও ভিতরে প্রবেশ করিল । এবং আমার মাথা বরাবর উপরে দাড়াইয়া পেশাব করিয়া দিল। তাহাদের পেশাব আমার মাথার উপরেই পড়িল । কিন্তু আল্লাহ্র কুদূরত আমাকে তাহারা দেখিতে পাইল না। মারসাদ বলেন, অতঃপর তাহারা নিরাশ হইয়া চলিয়া গেল এবং আমি ইব্ন কাছীর_৫ (৮ম)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।