তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২ তাফসীরে ইবনে কাছীর তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ব্যভিচারী পুরুষ কেবল .এই প্রকার নারী দ্বারা তাহার ব্যভিচারের উদ্দেশ্য সফল করিতে পারে যে চরিত্রহীনা ও ব্যভিচারিনী কিংবা মুশরিক যে ব্যভিচারকে কোন পাপ ও অপরাধ বলে মনে করে না। dl y। ECC y lly “অনুরূপভাবে কোন ব্যভিচারিণী নারীও তাহার ব্যভিচারের উদ্দেশ্য কেবল ব্যভিচার পুরুষ দ্বারা লাভ করিতে পারে” । 4,০১5! অথবা কোন মুশরিক দ্বারা যে উহা অপরাধ বলিয়া মনে করে না। সুফিয়ান সাওরী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীর সম্পর্কে বলেন, এখানে (২: দ্বারা ব্যভিচার বুঝান হইয়াছে। অর্থাৎ কোন ব্যভিচারিণী মহিলার সহিত কোন ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিকই ব্যভিচার করিতে পারে। রিওয়ায়েতের সূত্র বিশুদ্ধ । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অরো একাধিক সূত্রে যাহ্‌হাক, মাকহুল, মুকাতিল ইবৃন হাইয়ান (র) এবং আরো অনেক হইতে অনুরূপ ব্যাখ্যা বৰ্ণিত আছে। | ১১১০১৭] ০ ৩15 89২9 “ব্যভিচারী মহিলাকে বিবাহ করা ও সতী রমনীকে ব্যভিচারী পুরুষের সহিত বিবাহ দেওয়া মু’মিনদের প্রতি হারাম করা হইয়াছে” । আবূ দাউদ তায়ালিসী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন, “আল্লাহ্‌ তা'আলা মু’মিনদের প্রতি ব্যভিচারকে হারাম করিয়াছেন। কাতাদাহ্‌ ও মুকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা মু’মিনদের উপর S451 ৩১১%, 9, এর অনুরূপ । | এই আয়াত দ্বারা ইমাম আহমাদ (র) প্রমাণ করেন, কোন পাক-পবিত্র পুরুষের পক্ষে কোন ব্যভিচারিণী স্ত্রীলোককে বিবাহ করা যায়িয নাই । যাবৎ না সে তাওবা করে। অবশ্য তাওবা করিলে বিবাহ বিশুদ্ধ হইবে অনুরূপভাবে কোন সতী স্ত্রী লোকের পক্ষে কোন ব্যভিচারী পুরুষকে বিবাহ করা যায়িয নহে, যাবৎ না সে তাওবা করে। কারণ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ ৯%] = ৩1১755 “ইহা মু'মিনদের উপর হারাম করা হইয়াছে” ।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।