তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০৬ তাফসীরে ইবনে কাছীর অনুবাদ 8 (১৪১) সামূদ সম্পৃদায় অস্বীকার করিয়াছিল । (১৪২) যখন উহাদিগের ভ্রাতা সালিহ্‌ উহাদিগকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? (১৪৩) আমি তো তোমাদিগের এক বিশ্বস্ত রাসূল । (১৪৪) অতএব আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর: (১৪৫) আমি তোমাদিগের নিকট ইহার কোন প্রতিদান চাহি না, আমার পুরষ্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে। তাফসীর ঃ£'আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি তাহার বান্দা হযরত সালিহ (আ) কে সামূদ জাতির নিকট প্রেরণ করিয়াছিলেন। ওয়াদিল কুরা ও শাম-এর মাঝে এই জনপদটি অবস্থিত । সামূদ জাতির আবাস ভূমিটি বড়ই সুপরিচিত । সূরা আরাফ-এর তাফসীরে আমরা উল্লেখ করিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) তাবুক যুদ্ধের সময় এ এলাকা অতিক্ৰম করিয়াছিলেন। হযরত ইব্রাহীম (আ)-এর পূর্বে এবং আদ জাতির পরে সামূদ জাতির অভ্যুদয় ঘটিয়াছিল। তাহাদের প্রতি প্রেরিত রাসূল হযরত সালিহ্‌ (আ)-কে তাহাদিগকে তাওহীদের দাওয়াত পেশ করিয়াছিলেন। এবং তাহার অনুসরণ করিবার জন্য আহবান জানাইয়াছিলেন। কিন্তু তাহারা অস্বীকার করিয়াছিল, তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল ও তাহার সহিত শত্রুতা পোষণ করিয়াছিল । হযরত সালিহ্‌ (আ) তাহাদিগকে জানাইয়া দিয়াছিলেন যে, তিনি তাহাদের নিকট কোন বিনিময় প্রার্থনা করেন না। তাওহীদের দাওয়াত পেশ করিতেছেন। তিনি তাহাদের এই দাওয়াতের বিনিময়ে মহান রাব্বুল আলামীনের পক্ষ হইতে বিনিময় গ্রহণ করিবেন । ইহার পর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে.সেই নিয়ামত দান করিয়াছেন উহার উল্লেখ করিয়া তাহার বাধ্যতা স্বীকার করিতে উদ্বুদ্ধ করিয়াছেন। a | 5 AFD wt abet A AA at Ash Galb Joy 5553 1 5A Eg $ fg 16 Jed or RE sf bt oF sls A 1% &.)০-

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।