Contents সূরা আশ-শু'আরা ২৯৭ * ct sus PL, BSA AR , bh ABNF GES YS ১০ ১) 1) CAA “ A) a Cr ep ‘\!! অনুবাদ ৪ (১১৬) তাহারা বলিল, হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদিগের শামিল হইবে । (১১৭) নূহ বলিল, হে আমার প্রতিপালক! আমার সম্পৃদায় তো আমাকে অস্বীকার করিয়াছে। (১১৮) সুতরাং আমার ও তাহাদিগের মাঝে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সহিত যে সব মুমিন আছে তাহাদিগকে রক্ষা কর। (১১৯) অতঃপর আমি তাহাকে ও তাহার সংগে যাহারা ছিল তাহাদিগকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে ৷ (১২০) অতঃপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম । (১২১) ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু তাহাদিগের অধিকাংশই বিশ্বাসী নহে । (১২২) এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । তাফসীর ঃ হযরত নূহ (আ) দীর্ঘকাল যাবত তাহার কাওমকে হেদায়েত করিবার জন্য তাহাদের মধ্যে অবস্থান করেন এবং দিবারাত্রি তাহাদিগকে তাহাদের প্রতিপালকের প্রতি গোপন ও প্রকাশ্যে আহবান করিতে থাকেন। কিন্তু তাহাদিগকে যতই দাওয়াত দেওয়া হইতে লাগিল তাহারা স্বীয় কুফরের উপর ততই কঠোর হইতে লাগিল। অবশেষে তাহার স্পষ্ট ভাষায় হযরত নূহ (আ) কে জানাইয়া দিল ৪ হে নৃূহ্! তুমি যদি এই দাওয়াত হইতে বিরত না হও তবে তোমাকে পাথর মারিয়া শেষ করিয়া দেওয়া হইবে । হযরত নূহ (আ) তখন আল্লাহ্র নিকট তাহাদের ধ্বংসের জন্য দু‘আ করিলেন, যাহা তিনিই কবূল করিলেন । Us i CEI SSK 3 Ul TS হে আমার প্রভূ! আমার কাওম আমাকে অমান্য র্রিয়াছে। অতএব আমার ও তাহাদের মাঝে আপনি ফয়সালা করিয়া দিন। অন্যত্র ইরশাদ হইয়াছে 8৪45, 2১৯ "০০১৪৮১০ :,%১1 অতঃপর নূহ (আ) তাঁহার প্রভুর নিকট দু'আ করিলেন, আমি . অক্ষম হইয়াছি, পরাস্ত হইয়াছি অতএব আমাকে সাহায্য করুন । প্রতিশোধ গ্রহণ করুন। (সূরা ঝ্বামার 8 ১০) ইব্ন কাছীর_-৩৮ (৮ম)
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।