তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আশ-শু'আরা ২৮৯ অন্য বর্ণনায় রহিয়াছে ইস্মাঈল (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, কিয়ামাত দিবসে হযরত ইব্রাহীম (আ) তাহার পিতার সহিত সাক্ষাৎ করিবেন । অতঃপর তিনি আল্লাহ্র দরবারে বলিবেন, হে আমার প্রতিপালক! আপনি আমার সহিত যে ওয়াদা করিয়াছেন, আমাকে কিয়ামত দিবসে লাঞ্চ না করিবেন না। তখন আল্লাহ্‌ বলিবেন, আমি কাফিরদের জন্য বেহেশত হারাম করিয়াছি। অত্র সনদে বর্ণিত, কিয়ামত দিবসে হযরত ইব্রাহীম (আ) তাহার পিতা ‘আযর’-এর সহিত সাক্ষাৎ করিবেন। তাহার মুখমন্ডল বিবর্ণ হইবে । হযরত ‘ইব্রাহীম (আ) তাহাকে বলিবেন, আমি বলিয়াছিলাম না যে, আমার কথা অমান্য করিবেন না? তাহার পিতা তখন বলিবেন, আজ তোমার কোন কথা অমান্য করিব না। তখন হযরত ইব্রাহীম (আ) বলিবেন, হে আমার প্রতিপালক! আপনি আমার নিকট ওয়াদা করিয়াছেন, আমাকে আপনি লাঞ্চিত করিবেন না । আমার পিতা আমার নিকট হইতে দূরে, জাহান্নামের গহবরে থাকিবে, ইহা অপেক্ষা অধিক লাঞ্চনা আর কি হইতে পারে? তখন আল্লাহ্‌ বলিবেন, আমি কাফিরদের উপর বেহেশত হারাম করিয়াছি। ইহা বলিয়া আল্লাহ হযরত ইব্রাহীমকে বলিবেন, তুমি পায়ের নিচে তাকাও ৷ তিনি তাকাইয়া দেখিবেন, তাহার পিতাকে একটি জন্তু রক্তাক্তাবস্থায় ফেলিয়া রাখিয়া দিয়াছে। অতঃপর তাহাকে হাত পাও ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। ইমাম নাসাঈ (র) তাহার সুনান গ্রন্থে উক্ত হাদীসটি বর্ণনা করেন। Use te EIN আহমাদ ইব্ন হাফস্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) ...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন যে, হযরত ইব্রাহীম (আ) কিয়ামত দিবসে, তাহার পিতাকে বিমর্ষ অবস্থায় দেখিতে পাইয়া বলিবেন, আমি না আপনাকে বলিয়াছিলাম, আমার কথা অমান্য করিবেন না। কিন্তু আপনি আমার কথা মান্য করেন নাই । তখন তাহার পিতা বলিবেন, আজ তোমার কোন একটি কথা ও অমান্য করিব না। ইহার পর তিনি আল্লাহ্র দরবারে বলিবেন, হে আমার পরওয়াদিগার! আপনি আমার নিকট ওয়াদা করিয়াছেন, কিয়ামত দিবসে আপনি আমাকে অপমান করিবেন না । আমার পিতাকে যদি অপমান করেন, তবে ইহা অপেক্ষা আমার বড় অপমান আর কি হইতে পারে। আল্লাহ্‌ বলিবেন, হে ইব্রাহীম! আমি কাফিরদের উপর বেহেশত হারাম করিয়াছি । এই কথা বলিয়া তাহার পিতাকে তাহার নিকট হইতে ধরিয়া লইবেন এবং তাহাকে যবাই করিয়া বলিবেন, হে ইব্রাহীম । তুমি তোমার নিচের দিকে তাকাও ৷ তিনি ' তাকাইয়া দেখিবেন তাহার পিতা একটি জন্তু রূপে রক্তাক্তাবস্থায় পড়িয়া রহিয়াছে। ইহার পর তাহার.হাত পাও ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে হাদীসের সনদ মুনকার ও গরীব । ইব্‌ন কাসীর (র) বলেন, [১ এক প্রকার জন্তু । আল্লাহ্‌ ‘আযর’ কে একটি জন্তু ইব্‌ন কাছীর--৩৭ (৮ম)

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।