Contents সূরা আন-নূর ২৯ ইমাম নাসাঈ (র) মুহাম্মদ ইব্ন মুসান্না (র) ..... যায়িদ ইব্ন সাবিত (রা) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। উল্লেখিতসূত্র সমূহে বর্ণিত হাদীস একটি অপরটির সমর্থক এবং প্রত্যেকটি হাদীসই ইহা প্রমাণ করে যে, রজমের আয়াত পূর্বে কুরআনে লিখিত ছিল, কিন্তু পরে উহার তিলাওয়াত মানসূখ হইয়াছে। কিন্তু উহার হুকুম বহাল রহিয়াছে। রাসূলুল্লাহ্ (সা) বাড়ীর চাকরের সহিত যেই স্ত্রীলোকটি ব্যভিচার করিয়াছিল তাহাকে ‘রজম’ করিতে নির্দেশ দিয়াছিলেন এবং মায়েয (রা)ও গামেদিয়াকে (মহিলা) রজম করিয়াছিলেন। কিন্তু এই সকল ঘটনাসমূহের কোন একটিতেও ইহার উল্লেখ নাই যে রাসূলুল্লাহ্ (সা) রজমের পূর্বে কাহাকেও কোড়া লাগাইয়াছেন। বরং বিভিন্ন সূত্রে যাহা বর্ণিত উহা দ্বারা ইহাই জানা যায় যে, রাসূলুল্লাহ্ (সা) শুধু রজম করিয়াছেন। কোন ঘটনাতেই কোড়া লাগাইবার উল্লেখ নাই। অধিকাংশ উলামায়ে কিরাম.মাযহাব ইহাই এবং ইমাম আযম আবু হানীফা, মালিক ও শাফিঈ (র) এই মতই পোষণ করেন। অবশ্য ইমাম আহমাদ (র) বলেন, বিবাহিত আযাদ ও জ্ঞান সম্পন্ন ব্যভিচারী ব্যক্তিকে কুরআনে নির্দেশ অনুসারে কোড়া লাগাইতে হইবে এবং হাদীসের নির্দেশ অনুসারে তাহাকে রজমও করিতে হইবে । অর্থাৎ উভয় শাস্তি তাহাকে ভোগ করিতে হইবে প্রমাণ হিসাবে তিনি বলেন, হযরত আলী (রা) হইতে বর্ণিত । একবার তাহার নিকট “সাররাহা’ নান্মী একজন বিবাহিতা মহিলাকে ব্যভিচারের দায়ে উপস্থিত করা হইল ৷ বৃহস্পতিবার তাহাকে কোড়া মারা হইল এবং শুক্রবারে তাহাকে রজম করা হইল । অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্র কিতাবের নির্দেশ অনুসারে তো তাহাকে কোড়া মারা হইয়াছে, রাসূলুল্লাহ্ (সা)-এর সুন্নাত অনুসারে তাহাকে রজম করা হইয়াছে। ইমাম আহমাদ, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবৃন মাজাহ্ ও ইমাম মুসলিম (র) বর্ণনা করেন । কাতাদাহ্ (র) ..... উবাদাহ্ ইব্ন সামিত (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন $ As Be I ABC LAB ole “তোমরা আমার নিকট শরীয়াতের হুকুম শিক্ষা গ্রহণ কর, আমার নিকট হইতে শরীয়াতের হুকুম শিক্ষা গ্রহণ কর। আল্লাহ্ তাহাদের জন্য হুকুম নাযিল করিয়াছেন, কোড়া লাগাইতে হইবে এবং এক বৎসরের জন্য দেশান্তরিত করিতে হইবে । আর কোড়া লাগাইতে হইবে এবং রজমও করিতে হইবে” ।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।