Contents ২৮০ তাফসীরে ইবনে কাছীর ফির‘আউনী বংশের মু’মিনগণ হযরত মূসা (আ)-কে জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র নবী! আপনার প্রতিপালক কি এই পথে আসিতে নির্দেশ দিয়াছেন? তিনি বলিলেন, হ্যা । অতঃপর ফির‘আউন ও তাহার সেনাবাহিনী তাহাদের নিকটে আসিয়া পৌছিল এবং উভয়দলের মাঝে অতি অল্প পার্থক্য থাকিল । তখন আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আঁ) কে হুকুম করিলেন, তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর । তিনি আঘাত করিলেন আল্লাহ্র হুকুমে নদী দুই ভাগে বিভক্ত হইল । ইব্ন আবূ হাতিম (র) বলেন, আবু যুর‘আহ (র) ..... আব্দুল্লাহ ইবন সালাম (রা) হইতে বর্ণিত যে, হযরত মুসা (আ)' যখন নদীর তীরে পৌছলেন, তখন তিনি আল্লাহ্র নিকট সবিনয়ে দু'আ করিলেন, মহান সত্তা যিনি সকল বস্তুর পূর্বেও বিদ্যমান ছিলেন, সকল বস্তুকে যিনি সৃষ্টি করিয়াছেন এবং সকল বস্তুর পরেও থাকিবেন। অনুগ্রহপূর্বক আমাদের জন্য মুক্তির পথ করিয়া দিন। তখন অবতীর্ণ হইল ৪ JL ০১>! ০1 =] তুমি তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর। অতঃপর হযরত মূসা (আ) লাঠি দ্বারা নদীর বুকে আঘাত করিলে, আল্লাহ্র ইচ্ছায় নদী দুই ভাগে বিভক্ত হইল । আল্লাহ রাত্রিকালেই নদীকে জানাইয়াছিলেন, মূসা (আ) যখন তোমার উপর লাঠি মারিবে, তখন তুমি তাহার অনুকরণ করিবে। নদী সেই রাত্রেই অধিক বিচলিত থাকিল। উহার জানা ছিল না যে, হযরত মূসা (আ) কোন দিক দিয়া তাহার বুকে আঘাত করিবেন । অতঃপর হযরত মূসা (আ) যখন নদীর নিকট পৌছিলেন, তখন হযরত ইউশা তাহাকে বলিলেন, হে আল্লাহ্র নবী ! আপনার প্রতিপালক আপনাকে কোথায় যাইতে বুকে লাঠি মারিতে হুকুম করিয়াছেন। তখন তিনি বলিলেন, আচ্ছা, তবে মারুন । মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, আমার নিকট যাহা বর্ণনা করা হইয়াছে, উহা হইল, আল্লাহ্ তা'আলা নদীকে জানাইয়া দিলেন, যখন মূসা (আ) তোমাকে লাঠি মারিবেন, তখন তুমি দ্বিখণ্ডিত হইবে৷ ইহা শুনিয়া নদী অত্যধিক অস্থির হইল এবং আল্লাহ্র ভয়ে উহা প্রকম্পিত হইল । এবং আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আ) কে হুকুম করিলেন, তুমি তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর। অতঃপর তিনি আঘাত করিলেন এবং নদী দুইভাগে বিভক্ত হইয়া গেল । ইরশাদ হইয়াছে ৪ ৪২ ১০৫ 5,১৯4 5,44 51452 অতঃপর নদী দুইভাগে বিভক্ত এবং বিরাট পাহাড়ের ন্যায় দীড়াইয়া রহিল। ইব্ন মাসউদ (র) ইবৃন আব্বাস (র) মুহাম্মদ ইব্ন কা'ব, যাহৃহাক, কাতাদাহ (র) ও অন্যান্য তাফসীর- কারগণ ull -এর অর্থ করিয়াছেন পাহাড় । আতা খুরাসানী (র) বলেন, sb অর্থ দুই পাহাড়ের মাঝের প্রশস্থ স্থান। ইব্ন আব্বাস (রা) নদীর মাঝে বারোটি গোত্রের জন্য বারোটি পথ হইয়াছিল । সুদ্দী (র) বলেন, নদীর বারোটি পথে মাঝে মাঝে ছিদ্রপথ ও
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।