তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৭৬ তাফসীরে ইবনে কাছীর ইস্রাঈলকে মিসর ত্যাগ করিতে হুকুম দিলেন এবং তাহাদিগকে লইয়া আল্লাহ্র নির্দেশিত স্থানে গমন করিতে হুকুম দিলেন। হযরত মূসা (আ) আল্লাহ্‌র হুকুম পালন করিলেন। বনী ইসরাঈল ফির‘আউনের কাওমের বহু গহনা ধার লইয়াছিল। তাহারা এ সকল গহনা লইয়াই হযরত মূসা (আ)-এর সহিত রওয়ানা হইল । একাধিক তাফসিরকারের মতে ফজর হইবার সাথেই হযরত মূসা (আ) বনী ইসরাঈলকে লইয়া রওয়ানা হইয়াছিলেন। মুজাহিদ (র) বর্ণনা করেন, এ রাত্রে চন্দ্রগহণ হইয়াছিল । হযরত মূসা (আ) যখন রওয়ানা হইলেন, তখন হযরত ইউসুফ (আ)-এর কবর কোথায় জিজ্ঞাসা করিলে, বনী ইসরাঈলের একজন স্ত্রী লোক কবরটি সন্ধান দিল। হযরত মূসা (আ) তাহার সিন্ধুক সাথে লইয়া গেলেন। হযরত ইউসূফ (আ) বনী ইসরাঈলকে অসীয়্যত করিয়াছিলেন, তাহারা যখন মিসর ত্যাগ করিবে তখন তাহার লাশের সিন্ধুকটি সংগে লইয়া যায়। এই সম্পর্কে একটি হাদীস বর্ণিত আছে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আলী ইবৃন হুসাইন (র) ..... হযরত আবু মূসা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) একজন আরব বেদুঈনের বাড়ী অবতরণ করিলেন।' সে তাহাকে সম্মান করিল। তাহার বাড়ী হইতে বিদায় কালে তাহাকে বলিলেন, তুমি মদীনায় আমার সাক্ষাৎ করিবে। কিছুকাল পরে এ লোকটি রাসূলুল্লাহ্‌ (সা) এর খিদ্মতে উপস্থিত হইল । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি কোন জিনিসের প্রয়োজন আছেঃ? সে বলিল, আমাকে হাওদাসহ একটি উক্্রা দান করুন এবং একটি দুধের বক্রীও দিন। রাসূলুল্লাহ বলিলেন £ আফসোস, তুমি বনী ইসরাঈলের সেই বৃদ্ধার মত কিছু প্রার্থনা কর নাই । সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! এ বৃদ্ধার ঘটনা কি জানাইয়া দিন। তিনি বলিলেন, হযরত মূসা (আ) যখন বনী ইসরাঈলকে সংগে লইয়া রওয়ানা হইলেন, তিনি পথ ভুলিয়া গেলেন। হাজার চেষ্টা করিয়াও তিনি পথের সন্ধান পাইলেন না । হযরত মূসা (আ) বনী ইসরাঈলের একত্রে করিয়া বলিলেন, এমন অন্ধকার কেন? আর কেনই পথের সন্ধান পাইতেছি না। তবে বনী ইসরাঈলের উলামাগণ বলিলেন, হযরত ইউসুফ (আ) আমাদের নিকট শেষ অসিয়্যত করিয়াছিলেন, যখন আমরা মিসর হইতে চলিয়া যাইব তখন যেন, আমরা তাহার লাশের সিন্ধুকটি সাথে লইয়া যাই । হযরত মূসা (আ) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, হযরত ইউসুফ (আ) এর কবরটির সন্ধান তোমাদের মধ্যে হইতে কে দিতে পারে? কিন্তু কেহই উহার সন্ধান দিতে পারিল না । তাহারা শধু এইটুকু বলিল, একজন বৃদ্ধা হযরত ইউসুফ (আ) এর কবরের সন্ধান দিতে পারে। হযরত মূসা (আ) উক্ত বৃদ্ধার নিকট পাঠাইয়া হযরত ইউসুফ (আ)-এর

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।