Contents ২৭৪ তাফসীরে ইবনে কাছীর দিল । অথচ, উহাতে তাহাদের ঈমান বৃদ্ধি পাইল ৷ বজ্ুতঃ ইহার কারণ ছিল, তাহাদের অন্তর হইতে কুফ্র -এর পর্দা সরিয়া গিয়া সত্য এমনভাবে বদ্ধমূল হইয়া ছিল যে, শাস্তির ধমক দিয়া এ বিশ্বাস হইতে তাহাদিগকে মুক্ত করা সম্ভব ছিল না। তাহারা হযরত মূসা (আ) এর মু‘জিযা দেখিয়া বুঝিতে পারিয়াছিল যে, আল্লাহর পক্ষ হইতে সাহায্যপ্রাপ্ত না হইলে কোন মানুষের পক্ষে এই আলৌকিক ঘটনা প্রকাশ করা সম্ভব নহে । এবং হযরত মূসা (আ) একজন সত্য নবী, আল্লাহ্ তা'আলা ইহার সাহায্যেই তাহাদের সম্মুখেই উহার সত্যতা প্রমাণ করিয়াছেন। ফির‘আউন নও মুসলিম যাদুকরদের প্রতি ক্রোধান্বিত হইয়া বলিল, [4 4] ১5%, ৫ <] 5১3! ৩1 আমার অনুমতির পূর্বেই তোমরা মূসা (আ)-এর প্রতি ঈমান আনিলে । তোমাদের এত বড় ধৃষ্টতা, অথচ আমি তোমাদের শাসক আমার অনুমতি প্রার্থনা করা তোমাদের পক্ষে অত্যাবশ্যক ছিল, আমার অনুমতি পাইলে তোমরা ঈমান আনিতে নচেৎ বিরত থাকিতে । ll Ll 31 <0 5 তাহা হইলে বুঝা গেল এ মূসা (আ) তোমাদের বড় গুরু যে, তোমাদিগকে যাদু শিক্ষা দিয়াছে। কিন্তু ফির‘আউনের এই কথা যে, একবারেই ভিত্তিহীন তাহা সহজেই বুঝা যায়। কারণ হযরত মূসা (আ)-এর সহিত এ সকল যাদুকরদের আর কখনও সাক্ষাৎ ঘটে নাই । অতএব যাদুকরদের উত্তাদ ও গুরু হইবার প্রশ্নই অবান্তর । কোন জ্ঞানী ব্যক্তি এই রূপ কথা বলিতে পারে না । যাদুকরগণ ঈমান আনিবার ঘোষণা করিল, তখন ফির‘আউন তাহাদের হাত পাও কর্তন করিবার ও শূলেতে চড়াইবার ধমক দিলে তাহারা বলিয়া উঠিল, ,'2১ কোন ক্ষতি নাই, আমাদের কোন পরোয়া নাই। ১+, ১১ ০4! অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিব। এবং তিনি আমাদিগকে আমাদের কর্মের উত্তম বিনিময় দান করিবেন। তিনি যেন আমাদের কৃত অপরাধ ক্ষমা করিয়া দেন এবং এ যাদুর পাপ ও মোচন করিয়া দেন যাহার জন্য তুমি আমাদিগকে বাধ্য করিয়াছ। ১ ০১ JL কারণ আমরা সর্বপ্রথম ঈমান আনিয়াছি। আমাদের কিবৃতী সম্প্রদায়ের মধ্য হইতে এখন ও আর কেহ ঈমান আনে নাই । ইহার পর ফির‘আউন তাহাদের সকলকে হত্যা করিয়া দিল।
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।