Contents ২৮ তাফসীরে ইবনে কাছীর সম্পর্কিত আয়াতকে কিতাবে ঠিক তদ্রপ লিখিয়া দিতাম যেমন তাহা অবতীর্ণ হইয়াছিল” ৷ ইমাম নাসাঈ (র) হাদীসটি উবায়দুল্লাহ ইব্ন আবদুল্লাহ্ (র) হইতু অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, হুসাইম (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত । একবার হযরত উমর ফারূক (রা) ভাষণ দানকালে ‘রজম’ (পাথর নিক্ষেপ করা) সম্পর্কে আলোচনা করিলেন। তিনি বলিলেন, আমরা অবশ্যই রজম করিব। কারণ ইহাও আল্লাহ্র একটি দণ্ড বিধান । মনে রাখিবে রাসূলুল্লাহ্ (সা) ‘রজম’ করিয়াছেন এবং তাহার ইন্তিকালের পরে আমরা ‘রজম’ করিয়াছি। যদি কিছু লোকের এই কথা বলিবার ভয় না হইত যে, উমর (রা) আল্লাহ্র কিতাবের বৃদ্ধি করিয়াছেন, তবে কুরআনের এক কোণে ইহা লিখিয়া দিতাম । উমর ইবনুল খাত্তাব, আবদুর রহমান ইব্ন আওফ (রা) এবং অমুক অমুক ইহার সাক্ষী যে, রাসূলুল্লাহ্ (সা) ‘'রজম’ করিয়াছেন এবং তাহার ইন্তিকালের পরে আমরাও ‘রজম’ করিয়াছি। মনে রাখিবে অচিরেই এমন কিছু লোক আত্মপ্রকাশ করিবে যাহারা ‘রজম’, শাফা‘'আত ও কবর আযাবকে অস্বীকার করিবে এবং দোযখে বিদগ্ধ হইবার পর কিছু লোককে দোযখ হইতে বাহির করা হইবে ইহাও অস্বীকার করিবে। ইমাম আহমাদ (র) ইয়াহইয়া আল-কাত্তান (র) ..... হযরত উমর ফারূক (রা) হইতে বর্ণনা করেন, “সাধারণত ‘রজম’ সম্পর্কিত আয়াতকে অস্বীকার করিয়া তোমরা ধ্বংস হইও না” । ইমাম তিরমিযী (র) সাঈদের মাধ্যমে হযরত উমর ফারূক (রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং উহাকে বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন । হাফিয আবু ইয়ালা মুসিলী (র) বলেন, উবায়দুল্লাহ্ ইবন উমর আল-কাওয়ারিরী (র) ed কাসীর ইব্ন সাল্ত (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমরা মারওয়ানের নিকট ছিলাম, তথায় যায়িদ (রা) ও ছিলেন। যায়িদ ইব্ন সাবিত (রা) বলিলেন, আমরা পড়িতাম $ ECL ECS BIE, eli “বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী ব্যভিচার করিলে তোমরা তাহাদিগকে অবশ্যই ‘রজম’ করিবে।” তখন মারওয়ান বলিলেন, তবে আমি উহা কুরআনে লিপিবদ্ধ করিব? তিনি বলিলেন, হযরত উমর (রা)-এর জীবদ্দশায় একবার আমরা এই আলোচনা করিয়াছিলাম, তখন হযরত উমর ফারূক (রা) বলিলেন, আমি তোমাদের এই সমস্যার সমাধান করিয়া দিতেছি। আমরা বলিলাম, “কিভাবে সমাধান করিবেন?” তিনি বলিলেন, একবার রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এক ব্যক্তি আসিল । তখন অন্যান্য আলোচনার সহিত রজমের আলোচনাও হইল । লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে রজমের আয়াতটি লিখিয়া দিন। তিনি বলিলেন, এখন আর আমি উহা লিখিয়া দিতে পারি না । অথবা অনুরূপ অন্য কিছু বলিলেন।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।