তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন-নূর ২৭ তোমাদের মাঝে আল্লাহ্র কিতাব দ্বারা ফায়সালা করিব । তুমি যেই বক্রী ও বাদী দিয়াছ, উহা তোমাকে ফেরৎ দেওয়া হইবে এবং তোমার ছেলেকে একশত কষাঘাত করা হইবে ও এক বৎসরের জন্য দেশান্তরিত করা হইবে । আর হে উনাইস! তুমি এঁ লোকটির স্ত্রীর নিকট গিয়া জিজ্ঞাসা কর, যদি সে ব্যভিচার স্বীকার করিয়া লয়, তবে তাহাকে পাথর নিক্ষেপ কর । অতঃপর উনাইস (রা) তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলে, সে স্বীকার করিল এবং উনাইস (রা) পাথর নিক্ষেপ করিয়া তাহার প্রাণ নাশ করিল । এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অবিবাহিত পুরুষকে এক বৎসরের জন্য দেশাসন্তরিত করিতে হইবে এবং একশত কোড়া লাগাইতে হইবে । আর যদি সে বিবাহিত হয় এবং বালিগ ও আযাদ হয়, হীতাহিত জ্ঞানের অধিকারী হয়, পাগল না হয় সে ক্ষেত্রে তাহাকে পাথর নিক্ষেপ করিয়া প্রাণ নাশ.করিতে হইবে । যেমন ইমাম মালিক (র) বলেন, ইব্‌ন শিহাব (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, একবার হযরত উমর (রা) খুৎবা দানকালে আল্লাহ্র প্রশংসা করিয়া বলিলেন, হে লোক সকল! আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে সত্যের সহিত প্রেরণ করিয়াছেন ও তাহার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, তাহার প্রতি প্রেরিত কিতাবের মধ্যে ‘পাথর নিক্ষেপ করা’ সম্পর্কিত আয়াতও ছিল। আমরা উহা পাঠ করিয়াছি এবং উহা সংরক্ষণ করিয়াছি । রাসূলুল্লাহ্‌ (সা) পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করিয়াছেন এবং আমরাও উহা করিয়াছি। কিন্তু এখন ভয় হইতেছে যে, কালক্ষেপণের সাথেসাথে মানুষ বলিয়া বসে, “আমরা তো আল্লাহ্র কিতাবে পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশের কোন আয়াত পাই না৷” তাহা হইলে তাহারা আল্লাহ্র প্রেরিত একটি ফরয ত্যাগ করিয়া গুমরাহ্‌ হইয়া যাইবে বিবাহিত বালিগ, আযাদ ও জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তি পুরুষ হউক কিংবা স্ত্রী ব্যভিচার করিলে তাহাকে পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করিতে হইবে । ইহা আল্লাহ্র কিতাবেরই একটি নির্দেশ । তবে শর্ত হইল ইহার দলিল-প্রমাণ, কিংবা গর্ভধারণ অথবা স্বীকারোক্তি থাকিতে হইবে । ইমাম বুখারী ও মুসলিম, মালিক (র) হইতে বহু দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু আমরা এখানে কেবল প্রয়োজনীয় অংশ উল্লেখ করিয়াছি । ইমাম আহমাদ (র), হুসাইম (র), ..... আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) হইতে বর্ণিত । একবার হযরত উমর (রা) ভাষণ দানকালে বলিলেন, তোমরা মনে রাখিও, কিছু লোক এমনও আছে, যাহারা এই কথা বলে যে, আল্লাহ্র কিতাবে পাথর নিক্ষেপ করিয়া জীবননাশের কোন নির্দেশ নাই । আছে শুধু কোড়া মারিবার নির্দেশ । অথচ, রাসূলুল্লাহ্‌ (সা) পাথর মারিয়াছেন এবং আমরা তাহার পরে পাথর মারিয়া ব্যভিচারীর প্রাণনাশ করিয়াছি। যদি কোন কথকের এই কথা বলিবার আশংকা না থাকিত যে, উমর (রা) আল্লাহ্‌র কিতাবের বৃদ্ধি করিয়াছেন, “তবে আমি পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করা

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।