তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৬ তাফসীরে ইবনে কাছীর তাফসীর ঃ “ইহা একটি সূরা যাহা আমি অবতীর্ণ করিয়াছি” ইহা বলিয়া আল্লাহ্‌ তা'আলা সূরাটির মর্যাদা প্রকাশ করিয়াছেন। তবে ইহার অর্থ এই নহে যে, অন্যান্য সূরা মর্যাদাসম্পর্ন নহে। (০,৪, মুজাহিদ ও কাতাদাহ (র) ইহার অর্থ করিয়াছেন, এই সূরার মধ্যে আমি (আল্লাহ্‌) হালাল-হারাম, আদেশ-নিষেধ ও শরীয়াতের দণ্ড বিধান বর্ণনা করিয়াছি। ইমাম বুখারী (র) ইহার অর্থ করিয়াছেন, শরীয়াতের নির্দেশ তোমাদের প্রতি ও তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি নির্ধারণ করিয়াছি। lol ns CYST আর আমি এই সূরায় সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি। 4'/১৫% 11 যেন তোমরা উপদেশ গ্রহণ করিতে পার । অতঃপর ইরশাদ হইয়াছে ৪ Bl Ls Cagis Sly KK Tall os Col “ব্যভিচারিনী ও ব্যভিচারী উভয়কে একশত কষাঘাত কর” । অত্র আয়াতে ব্যভিচারের দণ্ডবিধান বর্ণনা করা হইয়াছে। এই বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে মতবিরোধ রহিয়াছে। এবং বিষয়টি অনেকটা ব্যাখ্যা সাপেক্ষ । কারণ যেই ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সে হয় আদৌ বিবাহ করে নাই । অথবা শরীয়াত সম্মত বিবাহ করিয়া তাহার স্ত্রী মিলনও ঘটিয়াছে। এবং সে বালিগ এবং আযাদও বটে ৷ যদি সে আদো বিবাহ না করিয়া থাকে তবে, সে ক্ষেত্রে তাহার দণ্ড হইল একশত কষাঘাত ৷ যেমন আয়াতে ইহা স্পষ্ট । অধিকাংশ উলামায়ে কিরামের মতে তাহাকে এক বৎসরের জন্য দেশান্তরিতও করিতে হইবে। কিন্তু ইমাম আযম আবূ হানীফা (র) বলেন, দেশান্তরিত করিবার বিষয়টি ইমাম ও শাসকের বিবেচানাধীন থাকিবে । তাহারা তাহাকে দেশান্তরিত করা সমীচীন মনে করিলে করা হইবে নচেৎ নহে। অধিকাংশ উলামায়ে কিরাম তাহাদের মতের সমর্থনে যেই দলিল পেশ করেন, তাহা হইল, বুখারী ও মুসলিম শরীফে ইমাম যুহরী (র) কর্তৃক হযরত আবু হুরায়রা (রা) হইতে ও যায়িদ ইব্‌ন খালিদ জুনাহী (রা) হইতে বর্ণিত, তাহারা বলেন, একবার দুইজন গ্রাম্যলোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিল, অতঃপর তাহাদের একজন বলিল, আমার এই ছেলেটি এই ব্যক্তির বাড়িতে মজদুরী করিত । সে তাহার স্ত্রীর সহিত ব্যভিচার করিয়াছে, অতঃপর আমি তাহাকে একশত বক্রী ও একটি বাঁদী ফিদিয়া হিসাবে দিয়াছি। কিন্তু পরে আলিমগণের নিকট ফাত্ওয়া জিজ্ঞাসা করিলে, তাহারা বলিলেন, আমার ছেলেকে একশত কষাঘাত করিতে হইবে এবং এক বৎসরের জন্য দেশান্তরিত করতে হইবে । আর এই লোকটির স্ত্রীকে পাথর নিক্ষেপ করিয়া প্রাণ নাশ করিতে হইবে । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, সেই সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, আমি

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।