Contents ২৪৮ তাফসীরে ইবনে কাছীর তাহার খিদমতে স্ত্রীলোকটির ঘটনা বর্ণনা করিলাম । 'ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) বললেন, তুমি বড়ই খারাপ করিয়াছ। তুমি কি এই আয়াত পাঠ কর না ৪ wl GE dll ee ATU adil Ls Lye ally হয়রত আবু হুরায়রা (রা) বলেন, ইহার পর আমি ওঁ স্ত্রীলোকটিকে আয়াত পাঠ করিয়া শুনাইলাম । সে খুশীতে সিজদায় পড়িয়া গেল । বলিল, সেই মহান সত্তার জন্য সকল প্রসংসা যিনি আমার মুক্তির পথ করিয়া দিয়াছেন। অত্র সূত্রে হাদীসটি গরীব । এবং সুত্রটির মধ্যে অপরিচিত রাবীও আছে। অবশ্য হাদিসটি ইব্ন জরীর (র) ইব্রাহীম ইব্ন মুনযির হিযামী (র)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে তাহার বর্ণনায় যেই পার্থক্য রহিয়াছে উহা হইল, স্ত্রীলোকটি অনুতাপ করিতে করিতে হযরত আবু হুরায়রা (রা)-এর নিকট হইতে চলিয়া গেল এবং সে ইহাও বলিল, হায়!. এই সুন্দর চেহারা কি জাহান্নামের জন্য সৃষ্টি করা হইয়াছিল? ইব্ন জরীরের বর্ণনায় ইহাও রহিয়াছে, হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ (সা)-এর খিদমত হইতে বাহির হইয়া এ স্ত্রীলোকটি খুঁজিতে লাগিলেন। কিন্তু মদীনার সকল গলি খুঁজিয়াও তাহাকে পাওয়া গেল না। কিন্তু হঠাৎ রাত্রিকালে এ স্ত্রীলোকটি পুনরায় তাহার নিকট উপস্থিত হইল এবং হযরত আবু হুরায়রা (রা) তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস শুনাইলে সে সিজুদায় পড়িয়া গেল এবং বলিল সেই মহান সত্তার জন্য সকল প্রশংসা, যিনি আমার জন্য তাওবার ব্যবস্থা করিয়াছেন এবং আমার মুক্তির পথ করিয়াছেন। ইহার পর সে তাহার একটি বাদী ও তাহার কন্যাকে আযাদ করিয়া দিল। এবং আল্লাহর দরবারে তাওবা করিল । অতঃপর আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন ৪ UL lil dL SU ULL Il LE আর যেই ব্যক্তি তাওবা করিবে এবং সৎকাজ করিবে, বস্তুত সে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করে। আল্লাহ তাহার তাওবা কবুল করেন ।.অত্র আয়াত দ্বারা আল্লাহ তাহার ব্যাপক অনুগ্রহের উল্লেখ করিয়াছেন। অর্থাৎ যেই ব্যক্তিই আল্লাহর দরবারে নিষ্ঠার সহিত তাওবা করে তিনি ' তাহার ছোট-বড় সর্বপ্রকার তাওবা কবুল করেন। অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ slic ye CANT ya iS als of “তাহারা কি জানে না যে, আল্লাহ তাহার বান্দাগণ হইতে তাওবা কবুল করেন”? (সূরা তাওবা ৪ ১০৪) । Ee PCE EE) OT CD KP “আপনি বলুন, হে আমার বান্দাগণ । তোমরা যাহারা নিজ সত্তার উপর অবিচার করিয়াছ, আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না” । (সূরা যুমার ৪ ৫০) .
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।