Contents সূরা আল-ফুরকান ২৪৭ করিয়া এবং নেকীতে পরিণত করিবেন। ইবন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ইব্ন জরীর ও সাঈদ ইব্ন মুসাইয়্যেব (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... মাকহুল (র) হইতে বর্ণিত তিনি বলেন, একবার একজন অতিশয় বৃদ্ধলোক রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! একব্যক্তি এত বড়ই গুনাহগার যে সে কোন প্রকার গুনাহ কোন প্রকার অশ্লীল কাজ বন্ধ করিতে ছাড়ে নাই৷ যদি তাহার গুনাহ সমগ্র বিশ্ববাসীর মধ্যে বিতরণ করা হয় তবে সকলেই আল্লাহর গযবে ধ্বংস হইয়া যায়, এমন মহাপাপীর জন্যও কি তাওবা আছে? লোকটি বলিল, আমি, সাক্ষ্য দিতেছি যে, এক আল্লাহ ব্যতিত আর কোন ইলাহ নাই, আর মুহাম্মদ (সা) তীহার বান্দা ও রাসূল । তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তুমি তো গুনাহ করিয়াছ; আল্লাহ উহা ক্ষমা করিয়া দিবেন এবং তোমর গুনাহ সমুহকে নেকী দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার ছোট-বড় ‘সকল গুনাই কি ক্ষমা করা হইবে? তিনি বলিলেন, তোমার ঠোট বড় সকল প্রকার গুনাহই ক্ষমা করা হইবে । তখন লোকটি আনন্দ উৎফুল্লে তাক্বীর ও তাহলীল করিতে করিতে প্রস্থান করিল । ইমাম তিবরানী (র) ..... হযরত আবু ফারওয়াহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, একবার তিনি রাসূলুল্লাহ (সা) এর খিদমতে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আচ্ছা, যদি কোন ব্যক্তি এমন হয় যে, কোন গুনাহ করিতেই ছাড়ে নাই, তাহার জন্য কি তাওবা আছে? তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইসলাম গ্রহণ করিয়াছ? তিনি বলিলেন জী হাঁ। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, ভাল কাজ করিতে থাক এবং মন্দ কাজ ত্যাগ করিতে থাক । তাহা আল্লাহ্ তা'আলা সকল মন্দ কাজকে ভাল কাজে পরিণত করিয়া দিবেন। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, আমার ছোট-বড় সকল গুনাহই কি ক্ষমা করিয়া দেওয়া হইবে । তিনি. বলিলেন, হ্যা, অতঃপর প্রশ্বকারী সাহাবী তাক্বীর ধ্বনি করিতে করিতে অদৃশ্য হইয়া গেলেন । ইমাম তিবরানী ..... আবু ফারওয়া বায়হাকী (র) সূত্রে সালামাহ ইব্ন নুফাইল (রা) হইতে মারফ্ পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। | ইমাম তিবরানী (র) আরো বলেন, আৰু যুর‘আহ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমার নিকট একজন স্ত্রীলোক আসিয়া জিজ্ঞাসা করিল আমার জন্য কি তাওবা আছে? অথচ, ব্যাভিচার করিয়া সন্তান প্রসব করিয়াছি, উহাকে হত্যা করিয়াছি । আমি বলিলাম না, তোমার তাওবা কবুল হইবে না কখনও তোমার চক্ষু শীতল হইবে। আর না কখনও তুমি. কোন মর্যাদা লাভ করিতে পারিবে। তখন স্ত্রীলোকটি অনুতাপ অনুশোচনা করিতে করিতে প্রস্থান করিল । হযরত আবু হুরায়রা (রা) বলেন, অতঃপর আমি রাসুলুল্লাহ (সা)-এর সহিত ফজরের সালাত পড়িলাম, এবং
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।