Contents ২২২ তাফসীরে ইবনে কাছীর প্রবাহিত করেন। বায়ূ কয়েক প্রকারে বিভক্ত । এ প্রকার বায়ু মেঘমালাকে বিস্তৃত করে। এক প্রকার বায়ু মেঘমালাকে বহন করে। আর এক প্রকার বায় এমনও আছে যাহা মেঘমালাকে হাঁকাইয়া লইয়া যায়। ইহা ছাড়া এক প্রকার এমনও আছে যাহা বৃষ্টি বর্ষণের পূর্বে উহার সুসংবাদ বহন করে। এক প্রকার এমনও আছে পূর্বেই যমীনকে উৎপাদনের জন্য প্রস্তুত করে। আর এক প্রকার হইল যাহা মেঘমালাকে পানি দ্বারা পরিপূর্ণ করে। ইরশাদ হইয়াছে 81,4০ +4 AMAL আর আকাশ হইতে আমি বিশুদ্ধ পানি অবতীর্ণ করি। ,,৫ শব্দের অর্থ, যাহা দ্বারা তাহারতও পবিত্রতা লাভ করা যায়। যেমন $ *,',=- অর্থ যাহা দ্বারা সেহরী করা যায় । কিন্তু কেহ কেহ বলেন, ,'১$৮ শ্ব্দটি J"; ছন্দে মুবালাগার জন্য অথবা J এর অর্থে ব্যবহৃত হইয়াছে। কিন্তু ইহার উপর কয়েকটি প্রশ্ন উত্থাপিত যাহার আলোচনা এখানে সংগত নহে। ইব্ন আবূ হাতিম (রা.) বলেন, আমার পিতা ..... সাবিত বুনানী (রা.) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি বৃষ্টির দিনে আবুল আলীয়া (র)-এর সহিত বাহির হইলাম । ‘বাস্রা’ এর পথ তখন বৃষ্টির কারণে কদমাক্ত হইয়াছিল। কিন্তু তিনি ও পথেই সালাত আদায় করিলেন। আমি তাহাকে এই দিকে লক্ষ্য করিতে বলিলে, তিনি এই আয়াত পাঠ করিলেন ৪ 1/০ ১4 | "০ 51551, অর্থাৎ আল্লাহ্ তা‘আলা আকাশ হইতে পবিত্র পানি বর্ষণ করিয়াছেন এবং উহার দ্বারা পথকেও পবিত্র করিয়া দিয়াছেন। ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... সাঈদ ইব্ন মুসাইয়্যেব (র) হইতে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ্ তা'আলা আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করিয়াছেন উহাকে অন্য কিছুই অপবিত্র করিতে পারে না। হযরত সাঈদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বু্ষ‘আহ নাম পুকুর হইতে অযূ করিতে পারি। অথচ উহা এমন একটি কূপ যাহাতে জাহেলী যুগে মলমূত্র ও কুকুরের মাংস নিক্ষেপ করা হইত? তখন তিনি বলিলেন ৪১ $46 UU | ‘০5০০০১ “পানি পাক পবিত্ৰ কোন বস্তু উহাকে অপবিত্র করে না” । হাদীসটি ইমাম শাফিঈ ও আহমাদ বর্ণনা করিয়াছেন এবং ইমাম আহমদ (র) উহাকে বিশুদ্ধ বলিয়াছেন। ইমাম আবু দাউদ এবং তিরমিযী (র) ও উহা বর্ণনা করিয়াছেন এবং তিরমিযী ' হাসান!’ বলিয়া মত প্রকাশ করিয়াছেন। এবং নাসাঈও বর্ণনা করিয়াছেন। E ইব্ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবুল আশ‘আম খালিদ ইবন 'ইযায়ীদ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমরা আব্দুল মালিক ইব্ন মারওয়ান-এর নিকট উপস্থিত ছিলাম । এ মজলিসে তখন পানির আলোচনা উঠিল ।
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।