তাফসীরে ইবনে কাছীর ৮ম খণ্ড
/ ৭৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আল-ফুরকান ২১৫ আনিয়াছিল কেবল সেই কালো গোলামটি । এ জনপদের লোকজন একটি কুপ খনন করিয়া তাহাদের প্রতি প্রেরিত নবীকে উহার মধ্যে নিক্ষেপ করিয়া দিল এবং উহার উপর একটি প্রকান্ড পাথর চাপিয়া রাখিল। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ধৰ কালো গোলমটি জৎ্গল হইতে লাকড়ী কাটিয়া গিঠের উপর বহন করিয়া বাজারে গিয়া বিক্রয় করিত এবং এইভাবে উপার্জিত অর্থ দ্বারা খাদ্যদৃব্য ক্ৰয় করিত । অতঃপর সে এ খাদ্দ্রব্য লইয়া এ কুপের নিকট আসিয়া কুপের উপরের পাথরটি সরাইত। পাথরটি সরাইবার ব্যাপারে আল্লাহ তাহাকে সাহায্য করিতেন । কারণ কোন এক ব্যক্তির পক্ষে উহার সরানো সম্ভব ছিল না । অতঃপর লোকটি একটি রশির সাহায্যে খাদ্যদ্রব্য এ নবীর নিকট পৌছাইয়া দিত এবং তিনি উহা আহার করিতেন । এইভাবে দীর্ঘকাল অতীত হইল ৷ একবার অভ্যাসমত লোকটি লাকড়ী কাটিল এবং উহা বাধিল। কিন্তু লোকটি যখন লাকড়ীর বোঝা লইয়া উঠিতে ইচ্ছা করিল তখন হঠাৎ সে নিদ্বাকাতর হইয়া পড়িল এবং শুইয়া পড়িল । আল্লাহ তাহাকে সাত বৎসর পর্যন্ত নিদ্ৰিত রাখিলেন। সাত বৎসর পর একবার লোকটি নড়াচড়া দিয়া উঠিল এবং পার্শ্ব ফিরিয়া পুনরায় ঘুমাইয়া পড়িল । আল্লাহ্‌ তা'আলা তাহাকে আরো সাত বৎসর পর্যন্ত ঘুমন্ত রাখিলেন। ঘুম হইতে জাগ্রত হইয়া সে তাহার লাকড়ীর বোঝা উঠাইয়া বাজারে চলিল । সে ধারণা করিয়াছিল যে, সে তো অল্পক্ষণই ঘুমাইয়াছে। কিন্তু বাজারে গিয়া লাকড়ী বিক্রয় করিবার পর খাদ্যদুব্য ক্রয় করিয়া যখন এঁ কুপের নিকট আসিল, তখন আর সে কুপটি খুজিয়া পাইল না। এদিকে এ জনবসতীর অধিবাসীদের মনের পরিবর্তন ঘটিয়াছিল। তাহারা তাহাকে কুপ হইতে উদ্ধার করিয়াছিল । এবং তাহার প্রতি ঈমান আনিয়া তাহার অনুগত হইয়াছিল । উক্ত নবী সেই কালো গোলামটি সম্পৰ্কে তাহাদের নিকট জিজ্ঞাসা করিলেন কিন্তু কেহই তাহার সন্ধান দিতে পারিল না। ইহার পর এ নবীর ইন্তিকাল হইল ৷ এবং ইহার পর এ লোকটি তাহার দীর্ঘ নিদ্রা হইতে জাগ্রত হয়। রাসূলুল্লাহ (সা)) বলেন, এ কালো গোলামই কিয়ামত দিবসে সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবে। ইব্‌ন জবীর (র) ইব্‌ন হুমাইদ (র) ..... মুহাম্মদ ইব্‌ন কাব (র) হইতে ভালক রা কেয়া তরে গতরাতে গর ত হহকরগব গান হব সম্ভবনা আছে । ইব্‌ন জরীর (র) বলেন, ঘটনায় সেই সকল লোকের কথা উল্লেখ করা হইয়াছে . তাহারা কুরআনে বর্ণিত, “আসহাবে রসস্” হইতে পারে না । কারণ, আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ধ্বংস করিয়াছেন বলিয়া উল্লেখ করিয়াছেন। অথচ, ঘটনায় বর্ণিত লোকজন তো তাহাদের নবীর প্রতি ঈমান আনিয়াছিল। তবে এই সম্ভাবনাকে অস্বীকার করা যায় না - যে তাহাদের বৃদ্ধদিগকে ধ্বংস করিবার পর তাহাদের তরুণরা ঈমান আনিয়াছিল।

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।